পাঠ-পরিচিতি ও মূলভাব

একটি সুখী গাছের গল্প - আনন্দপাঠ - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

317

শেল সিলভারস্টাইনের বিখ্যাত রচনা 'দ্য গিভিং ট্রি' গ্রন্থের বাংলা অনুবাদ 'একটি সুখী গাছের গল্প'। ছোটো একটি ছেলের বেড়ে ওঠা থেকে বৃদ্ধকাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে একটি আমগাছের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রচিত এই গল্প। বলা যায়, বিভিন্ন প্রয়োজনে ধাপে ধাপে গাছটির কাছ থেকে মানুষের একতরফা সুবিধা নেওয়ারই গল্প এটি। গাছটির সব কিছু নিয়েও মানুষটি সুখী হতে পারল না। শেষপর্যন্ত ফিরে এল কাণ্ড কেটে নেওয়া আমগাছের সেই গুঁড়ির কাছেই। সেখানেই সে খুঁজে পেল প্রশান্তি। প্রকৃতি ধ্বংস করে আধুনিক সভ্যতা গড়ে তুলতে গিয়ে মানুষ যে নিজেকে নিঃস্ব ও অসহায় করে ফেলছে তারই প্রতীক গল্পের মানুষটি।
সবকিছু বিলিয়ে দিয়ে আমগাছটির যে সুখের অনুভব- মানুষ হিসেবে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার এই মহত্তম শিক্ষাও এ গল্পের বিশেষ দিক।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...