পাঠ-পরিচিতি ও মূলভাব

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ - বিলাতের প্রকৃতি (ভ্রমণ-কাহিনি) | NCTB BOOK
380

রচনাটি মুহম্মদ আবদুল হাইয়ের 'বিলাতে সাড়ে সাতশ দিন' গ্রন্থের অংশবিশেষ। এখানে লন্ডনের মনোরম প্রকৃতি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। প্রথমে চিমনির ধোঁয়া আর মেঘে ঢাকা লন্ডন লেখকের মন বিষাদে ভরে দিলেও ধীরে ধীরে ইংল্যান্ডের প্রকৃতির অপরূপ শোভা সেই বিষণ্ণতা কাটিয়ে তাঁকে মুগ্ধতায় আচ্ছন্ন করে। প্রকৃতিতে শীত, গ্রীষ্ম ও বর্ষা- এই তিন ঋতুর প্রাধান্য থাকলেও ভিন্ন ধরনের এক বসন্তকাল এখানে চোখে পড়ে। বসন্তকালে ইংল্যান্ডের প্রকৃতি লেখকের ভাষায় 'সুন্দরের আগুন'। রিজেন্ট পার্ক সৌন্দর্যের দিক থেকে ইংল্যান্ডের সেরা পার্ক। যেখানে গোলাপের সৌন্দর্য দেখলে যে-কোনো বেরসিকের প্রাণেও রসের সঞ্চার হবে। লাইলাক, টিউলিপ, উইলো, ডেইজি প্রভৃতি বিচিত্র ফুলের সমারোহ ইংল্যান্ডকে করেছে আকর্ষণীয়। মে ও জুন মাসে শস্যখেতের বিচিত্র রূপ যেন সৌন্দর্যের প্লাবন বইয়ে দেয়। আবার শীতের অবসানে গ্রীষ্মের আকাশে যখন সূর্যের উদয় হয়, তখন ইংল্যান্ডের সব-বয়সি মানুষ স্নিগ্ধ রোদ পোহায়। সব মিলিয়ে নানা ঋতুর বিচিত্র রূপ, সাজানো পার্ক আর পার্কের নানা জাতের ফুলের সমারোহ বিলেতের প্রকৃতিকে মনোহর করে তোলে।

প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ও মুগ্ধতা সহজাত। রচনাটিতে সে ভালোবাসা ও মুগ্ধতার প্রকাশ সুন্দরভাবে ফুটে উঠেছে।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...