১.৫.১ রেগুলার প্র্যাকটিস
গতানুগতিক ভাবে নিরাপত্তা ও কাজের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড না মেনে কোন কাজ করাকে রেগুলার প্র্যাকটিস বা সাধারণ অনুশীলন বলে। যেমন- ওয়ার্কশপে অগ্নিনির্বাপক ব্যবস্থা না রাখা, ফার্স্ট এইড বক্স না রাখা ইত্যাদি রেগুলার প্র্যাকটিসের অন্তর্ভূক্ত ।
রেগুলার প্র্যাকটিসের ঝুঁকি বা ক্ষতিগুলো হল -
- সর্বদা কর্মীর জীবন হানি বা ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি থাকে
- কর্মক্ষেত্র/কারখানা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে
- কর্মীর দক্ষতা বাড়ে না বা দক্ষ কর্মী তৈরি হয় না
- প্রতিষ্ঠানে নিয়মিত কর্মী পাওয়া যায় না
- অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যায় না, ইত্যাদি ।
Content added By
Read more