১.৬.১ রেফ্রিজারেন্ট (Refrigerent)
রেফ্রিজারেশন এবং এয়ার-কন্ডিশনিং এ রেফ্রিজারেন্ট একটি অপরিহার্য প্রবাহী। এটি ছাড়া এখন পর্যন্ত কোন রেফ্রিজারেটর, এয়ার-কন্ডিশনার, ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার তৈরি করা সম্ভব হয়নি। হিমায়ক দুই প্রকার ১। প্রাইমারি হিমায়ক ২। সেকেন্ডারি হিমায়ক
প্রাইমারি হিমায়ককে চার ভাগে ভাগ করা যায়-
- হ্যালো-কার্বন হিমায়ক (Halo-carbon) (R-11, R - 12, R - 22, R - 123, R-134a)
- আজিওট্রোপ হিমায়ক ( Azeotrope) R 502 ( R - 22 + R - 155 ) R - 503 (R-23+R-13)
- অজৈব হিমায়ক (Inorganic) (R717, R-744, R-718 )
- হাইড্রো কার্বন হিমায়ক (Hydrocarbon ) ( R - 290, R - 600, R-600a, R - 1120 )
- জিওট্রপিক হিমায়ক R 404a ( R-125 + R - 143a + R - 134a), R-410a ( R-32+R-125)
Content added By
Read more