রেফ্রিজারেন্ট চার্জিং সঠিক আছে বোঝার উপায়গুলো নিচে দেয়া হল-
- ডিসচার্জ লাইন গরম হবে এবং সাকশন লাইনে ঘাম ঘাম ভাব দেখা দিবে
- কন্ডেন্সার পরিপূর্ন রূপে গরম হবে
- ড্রায়ার হালকা কুসুম গরম হবে
- ক্লিপ অন মিটারে অ্যাম্পিয়ার সঠিক দেখাবে
- কিছুক্ষণ চলার পর ইভাপোরেটরে বা চেম্বারে চিনির দানার মত গুড়া বরফ আসবে
- রেফ্রিজারেটরে এক গ্লাস পানি রাখলে ১২ ঘন্টা চলার পর তা বরফে পরিণত হবে। মাটিতে আছাড় দিলে অনেক টুকরো হবে
- ১-২ ঘন্টা চালানোর পর ইভাপোরেটর থেকে কুয়াশার মত ধোঁয়া বের হবে
- ৩-৪ ঘন্টা চালনার পর কম্প্রেসরটি থার্মোস্ট্যাটের মাধ্যমে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। গেজের কাটা আবার উপরে উঠতে থাকবে- এখন যে প্রেশার দেখাবে তাকে বলে ব্যাক প্রেশার বা আইডল প্রেসার।
- টেম্পারেচার মিটারের মাধ্যমে পরীক্ষা করলে দেখা যাবে ফ্রোজেন ফুড চেম্বারের তাপমাত্রা (-১৮ ° থেকে -২৩°) সেলসিয়াস এবং ফ্রেশ ফুড চেম্বারের তাপমাত্রা (৬ ° থেকে ৮ °) সেলসিয়াস
- আবাসিক রেফ্রিজারেটর স্টার্টিং এর সময় অ্যাম্পিয়ার হবে = ৫ - ১০ অ্যাম্পিয়ার
- আবাসিক রেফ্রিজারেটর রার্নিং অবস্থায় অ্যাম্পিয়ার হবে = ০.৫ - ১.৫০ অ্যাম্পিয়ার (সর্বোচ্চ)
রেফ্রিজারেন্ট চার্জ বেশি হলে বোঝার উপায়
- সাকশন লাইনে বরফ জমবে।
- কম্প্রেসরে অ্যাম্পিয়ার বেশি নেবে।
আবাসিক রেফ্রিজারেটরে রেফ্রিজারেন্ট চার্জ করার ক্ষেত্রে নিচে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করা অত্যন্ত প্রয়োজন-
Content added By
Read more