লেখক-পরিচিতি

অতিথি - আনন্দপাঠ - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

287

গ্রিস দেশের আদি কবি হোমার। পৃথিবীর বিখ্যাত দুটি মহাকাব্য 'ইলিয়াড' ও 'অডিসি' তাঁর রচনা। হোমারের জীবনকাল নিয়ে মতভেদ আছে। তবে অধিকাংশ পণ্ডিতের মতে তিনি ৮৫০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ জীবিত ছিলেন। হোমার অন্ধ ছিলেন এমন একটি কথাও প্রচলিত আছে; কিন্তু তার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। হোমারের কাব্যের বিষয় ছিল গ্রিক জাতির বীরত্ব ও ঐতিহাসিক ট্রয় নগরীর পতন। অসংখ্য দেবদেবী আর মানুষের সমাবেশ আছে তাঁর কাব্যে। মানুষ, মানবতা আর দেশপ্রেম হোমারের কাব্যে সবচেয়ে বেশি ঠাঁই পেয়েছে বলে আজও হোমারের কীর্তি অমলিন।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...