শব্দার্থ ও টীকা

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ - সাত ভাই চম্পা | NCTB BOOK
566

দেমাক - অহংকার। শব্দটি এসেছে আরবি 'দিমাগ' শব্দ থেকে।

পাইক - পিয়াদা-রাজকর্মচারী। যেমন: পদাতিক সৈন্য, পত্রবাহক, লাঠিয়াল ইত্যাদি।

আঁতুড়ঘর - শিশুর জন্ম হয় যে ঘরে।

ঠাকুর-পুরুত - ঠাকুর-পুরোহিত, যাঁরা পূজা পরিচালনা করেন।

আঁকুপাঁকু - ব্যাকুলতা প্রকাশ।

রঙ্গ-ভঙ্গি- রং-ঢঙের ভঙ্গি।

নথ - নাকে পরার জন্য একধরনের অলংকার।

পাঁশগাদা - ছাইয়ের স্তূপ।

পুঁতিয়া - মাটি চাপা দিয়ে।

মল - পায়ের অলংকার বিশেষ।

পোড়াকপালি - দুর্ভাগা।

ঘুঁটে-কুড়ানি - গোবরের তৈরি জ্বালানি সংগ্রহ করে যে।

নিত্যপূজা - প্রতিদিনের পূজা অনুষ্ঠান।

তুরতুর - দ্রুত, তাড়াতাড়ি।

টুলটুলে - সুন্দর প্রকাশক শব্দ।

নোয়া রানি - চতুর্থ রানি।

দুয়োরানি - স্বামীর সোহাগবঞ্চিত নারী। এখানে ষষ্ঠ রানি।

চৌদোলা - পালকি।

বেহারা - পালকিবাহক।

কাঁখ - কোমর।

জয়ডঙ্কা - জয়সূচক বাদ্যধ্বনি।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...