শব্দার্থ ও টীকা

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ - আষাঢ়ের এক রাতে | NCTB BOOK
256

দাদা - বড়ো ভাই।
বিদ্যুতের ঝলক - বিজলি চমকাবার সময় যে তীব্র আলো তৈরি হয়।
তবলা - একপ্রকার বাদ্যযন্ত্র।
নৌকার খোল - নৌকায় অবস্থিত পাটাতনের নিচের লম্বা ফাঁকা জায়গা।
প্ল্যান - পরিকল্পনা। ইংরেজি Plan.
গোছগাছ - সাজানো।
হারিকেন - কাচ দিয়ে ঘেরা লণ্ঠন। ইংরেজি Hurricane.
খালুই - বাঁশের তৈরি ছোটো ঝুড়ি।
কিষান - কৃষাণ, চাষি।
বৈঠা - নৌকা চালানোর জন্য হাতলযুক্ত কাঠ।
পাকাপাকি - নির্ধারিত।
রাতকানা - রাতে যে ভালো দেখতে পায় না।
মাথাল - বাঁশ ও বেতের তৈরি টুপি।
হাল - নৌকা ঘোরানোর জন্য বিশেষ বৈঠা।
পাটাতন - কাঠের ফালি দিয়ে তৈরি নৌকার মেঝে।
পুঁচকে - অত্যন্ত ছোটো।
মাদল - ঢোলের মতো বাদ্যযন্ত্র।
বড়শি - লোহার বাঁকা ও আলযুক্ত, কাঁটা যাতে মাছের খাদ্য বা টোপ লাগিয়ে পানিতে ফেলে রাখা হয়।
টোপ - বড়শিতে গেঁথে দেওয়া মাছের খাদ্য, যা খেতে গিয়ে মাছ বড়শিতে ধরা পড়ে।
গলুই - নৌকার দুই প্রান্তের সরু অংশ।
জোনাকি - একধরনের ছোটো পোকা, অন্ধকারে যার শরীরে আলো জ্বলে ও নেভে।
ফাতনা - মাছ ধরার জন্য বড়শির সুতায় বাঁধা ভাসমান কাঠি বা শোলা।
দড়াম - ভারি ও শক্ত জিনিস পড়ার শব্দ।
এলোপাথাড়ি - এলোমেলো, বিশৃঙ্খল।
বস্তা - বড়ো থলে।
ধস্তাধস্তি - পরস্পর বলপ্রয়োগ, টানাটানি।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...