শব্দার্থ ও টীকা

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ - মামার বিয়ের বরযাত্রী | NCTB BOOK
285

বরযাত্রী - বিয়েতে বরের সঙ্গী।
মিস - সুযোগ না-পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। ইংরেজি miss.
থ্রি চিয়ার্স - আনন্দ প্রকাশক শব্দ। ইংরেজি three chears.
মার্ভেলাস আইডিয়া - অপূর্ব চিন্তা। ইংরেজি marvelous idea.
বাতলে - উপায় বলা।
মিউনিখ - জার্মানির একটি শহরের নাম।
টাইম - সময়। ইংরেজি time.
থুরি- 'ভুল হয়েছে' বোঝানোর জন্য শব্দটি ব্যবহৃত হয়।
চাপতে - চড়তে।
উৎফুল্ল - হাসিখুশি।
চেকার - টিকিট পরীক্ষক। ইংরেজি checker.
বিগলিত - গলে গেছে এমন।
পদ্মবিল - বৃহৎ জলাশয় বিশেষ। যেখানে প্রচুর পদ্মফুল ফোটে।
ভূরিভোজন - পেট পুরে খাওয়া।
নাছোড়বান্দা - যে লোক সহজে ছেড়ে দেয় না বা ক্ষান্ত হয় না।
পীড়াপীড়ি - অনুরোধ।
খামাখা - শুধু শুধু।
পাকড়াও - ধরো, গ্রেফতার করো।
শুট - গুলি করা। ইংরেজি shoot.
ট্রিগার - বন্দুকের গুলি ছোড়ার বিশেষ অংশ। ইংরেজি trigger.
কসরত - চেষ্টা।
সরগরম - জমজমাট, পরিপূর্ণ।
হতভম্ব - আশ্চর্য।
টেলিগ্রাম - তারবার্তা। ইংরেজি telegram.
নির্বিঘ্ন - বাধাহীন।
অ্যাডভেঞ্চার - রোমাঞ্চকর। ইংরেজি adventure.

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...