নিমগাছ CQ Question Bank & Solution - এসএসসি
এসএসসি নিমগাছ বোর্ড পরীক্ষার CQ প্রশ্নব্যাংক, নির্ভুল উত্তর এবং ব্যাখ্যাসহ সমাধান। ৩৩+ প্রশ্নে চর্চা করুন, নিয়মিত মক টেস্ট দিন এবং সহজে PDF ডাউনলোড করে বোর্ড পরীক্ষার সঠিক প্রস্তুতি গ্রহণ করুন ।
নিমগাছ CQ Question Bank & Solution - এসএসসি
আপনি কি SSC নিমগাছ CQ (সৃজনশীল) প্রশ্ন, উত্তর, ব্যাখ্যা ও সমাধান খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনি পাবেন Complete CQ (সৃজনশীল) Question Bank, যেখানে রয়েছে বিগত বছরের CQ (সৃজনশীল), উত্তরের মান, সঠিক স্ট্রাকচার এবং উপস্থাপন দক্ষতা, AI ব্যাখ্যা এবং এক্সাম ফোকাসড প্রস্তুতি — যা আপনাকে পূর্ণ নম্বর পেতে সাহায্য করবে।
-
-
(ক) কবিরাজ কে?
-
-
(ক) 'কবিরাজ' অর্থ কী
-
(১)
'বিশ্বকাপ ফুটবল' ২০২২-এর উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয় কাতারের আলবাইত স্টেডিয়ামে। মঞ্চে আসেন দুহাতে ভর দিয়ে চলা বিশ বছরের যুবক গানিম আল মুফতাহ। গানিমের সুললিত কণ্ঠে কোরআন তেলওয়াতের মাধ্যমে জমকালো আসর শুরু হয়। কে এই গানিম? জন্মগতভাবেই তাঁর দুটি পা নেই। এজন্য শিশুকাল থেকে তাকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে। তবে তাঁর মা-বাবা দুজন দুটি পা হয়ে সন্তানের সঙ্গে থেকেছেন, প্রেরণা যুগিয়েছেন। তাই তো তিনি বিশ্বের দরবারে একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে পরিচিতি লাভ করেছেন।
-
1
-
(২)
(i) ভোর বেলা শুরু কাজ শেষ হয় রাতে
প্রতিদিন এই নিয়ম ছাড় নেই তাতে।
নুন থেকে চুন হলে চলে রাগ-ঝাল
তবু ছিন্ন করতে পারে না এই মায়াজাল।
(ii) শিমুল গাছের চারা উপড়ে ফেললে বলাই ফুঁপিয়ে কেঁদেছিল। আবার কেউ ঢিল দিয়ে আমলকি পাড়লে সে কষ্ট পেয়েছে।
-
(৩)
পেশাজীবী দম্পত্তির একমাত্র সন্তান মাহিম। মায়ের ইচ্ছা সে একজন সফল প্রকৌশলী হবে। তাই মা সাবরিনা সিলেবাস বহির্ভূত কোনো বই পড়তে দেখলে অত্যন্ত বিরক্ত হন। তবে বাবা সাইফুল সাহেব পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে উদ্বুদ্ধ করেন। বাবার এমন অনুপ্রেরণায় মাহিম যেমন সহজেই বুয়েটে চান্স পায় তেমনি শুভ্র চিন্তা চেনতায়ও সে হয়ে ওঠে সমৃদ্ধ।
-
(৪)
উদ্দীপক-(i):
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও
তার মতো সুখ আছে কী কোথাও?
আপনার কথা ভুলিয়া যাও।
উদ্দীপক-(ii):
যে আমায় দুঃখ দিল
সে যেন চিরসুখী হয়।
-
1
-
(১)
বিধবা আম্বিয়া বেগম অবসরের সমস্ত টাকা ব্যয় করে দুই পুত্র ও এক কন্যাকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন। ছেলেরা পরিবার নিয়ে ঢাকায় থাকে। তাদের সুখের কথা চিন্তা করে তিনি খুব আনন্দ পান, যদিও তাঁর দেখাশোনার মত কেউ নেই। পুত্রদের সংবাদ দিলেও চাকরি নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারে না। এক সময় অসুস্থ হয়ে পড়েন আম্বিয়া বেগম। অবস্থা খারাপ হলে প্রতিবেশী দিনমজুর জবেদ আলির ছেলে আশিক তাকে দেখতে আসে। সবকথা শুনে আশিক তাঁর অনেক প্রশংসা করে। সে বলে "আপনার মতো মা ঘরে ঘরে দরকার।"
-
1
-
(২)
পেশা তার দর্জিগিরি কিন্তু নেশা তার বইপড়া। বাল্যকালে পিতা মারা যাওয়ায় পঞ্চম শ্রেণির পর আর পড়তে পারেনি কাশেম মিয়া। তবে বইপড়ার নেশা থেকেই বাড়ির পাশে প্রায় দুই হাজার বই নিয়ে গড়ে তুলেছে 'স্বপ্ন গড়ি লাইব্রেরি'। গ্রামের ছোট- বড় সবাই সেখানে জ্ঞানচর্চা করে। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়ে। কিন্তু ব্যবসায়ী মামুন মোল্যা তার সন্তানকে ঐ লাইব্রেরিতে যেতে নিষেধ করে বলেন, "তোমার এতো জ্ঞান অর্জনের দরকার নেই, বাসায় প্রাইভেট শিক্ষক রেখেছি। তাঁর কাছে পড়ে (এ+) অর্জন করো।"
-
(৩)
লিজা তৃতীয় শ্রেণিতে পড়ে। তাদের বাড়িতে তার সমবয়সী লতিফা নামে একটি কাজের মেয়ে থাকে। অভাবের তাড়নায় সে এ বাড়িতে কাজে এসেছে। লিজা তার সাথে খেলাধুলা ও গল্প করতে চায়। কিন্তু লিজার মা ওদের দুজনের একসাথে দেখলেই বকা দেয়। লিজা ওর মায়ের অনুপস্থিতিতে লতিফার সাথে কখনো কখনো পুতুল খেলে, টিভি দেখে। কিন্তু লতিফা লিজার সাথে মিশতে ভয় পায় কারণ লিজার মা যদি দেখে ফেলে।
-
(৪)
তপুর বয়স ছয় বছর। সে রাত হলেও ঘুমাতে চায় না। তপুর মা সুরাইয়া বেগম চেষ্টা করে ব্যর্থ হয়ে শাশুড়িকে বলেন, "মা আপনি তপুকে একটু ঘুম পাড়ান, আমি জি-বাংলার সিরিয়ালটা দেখে আসি।" তপুর দাদি বলেন, "আস দাদুভাই, তোমাকে ডালিম কুমারের গল্প বলি।" কিন্তু তপু বলে, "না, আমি ডরিমন কার্টুন দেখবো।" দাদি ভাবেন আমাদের অতীত জীবনের গল্পগুলো যদি বাঁচিয়ে রাখা যেত তাহলে কতইনা ভালো হতো। তিনি আফসোস করে বলেন, "কী যুগ আইলোরে, জি-বাংলা আর ডরিমন সব খাইলো রে!"
-
(ক) ভূয়োদর্শন কী?1
- CQ Question Bank: হাজার হাজার CQ (সৃজনশীল) প্রশ্ন ক-খ-গ-ঘ অনুযায়ী সাজানো, নির্ভুল ও পরীক্ষাভিত্তিক উত্তরসহ।
- Structured Answer (ক-খ-গ-ঘ): প্রতিটি উত্তরে সঠিক স্ট্রাকচার অনুসরণ করা হয়েছে যাতে পরীক্ষায় সহজে পূর্ণ নম্বর পাওয়া যায়।
- AI Explanation: জটিল টপিকগুলো AI দিয়ে সহজভাবে ব্যাখ্যা করে দ্রুত বুঝে নেওয়ার সুযোগ।
- Mistake Vault: ভুল করা CQ প্রশ্নগুলো সংরক্ষণ করে পরে রিভিউ করার সুবিধা।
- Practice & Writing Skill: নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিজের লেখার দক্ষতা উন্নত করুন।
- Mock Exam (CQ): রিয়েল এক্সামের মতো CQ মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন।
- Progress Analytics: আপনার উত্তর লেখার উন্নতি ও পারফরম্যান্স ট্র্যাক করুন।
- PDF Download: CQ প্রশ্ন ও উত্তর PDF আকারে ডাউনলোড করে অফলাইনে পড়ুন।
আমাদের এই CQ (সৃজনশীল) Question Bank শুধুমাত্র প্রশ্ন নয় — এটি একটি সম্পূর্ণ Answer Writing & Exam Preparation Platform যেখানে আপনি পাবেন Learn + Write + Practice + Improve — সব একসাথে।