দেয়ালের ফাঁকা অংশে বা দরজা জানালা নির্মাণের সময় ফাঁকা স্থানের উপরের অংশের লোড বহনের জন্য অর্ধবৃত্তাকার বা আংশিক বৃত্তাকার ইট বা পাথরের গাঁধুনিকে আর্ট বা থিলান বলে। এটি ইট বা পাথর ব্লক মসলা দিয়ে এমন ভাবে নির্মিত যে উপরের লোড পারস্পরিক চাপের মাধ্যমে পার্শ্বের দেয়াল বা সাপোর্টের উপর সঞ্চালিত বা আপতিত হয়।
নিম্নলিখিত ক্ষেত্রে আর্চ নির্মাণ করা হয়-
- যেখানে উপরস্থ লোড বেশি
- যেখানে স্প্যান বৃহত্তর
- শক্তিশালী এবাটমেন্ট পাওয়ার জন্য
- বিশেষ স্থাপত্যিক সৌন্দর্যের জন্য
Content added By
আর্চকে প্রধানত তিন ভাবে শ্রেণিবিন্যাস করা হয়ে থাকে-
- আকার অনুযায়ী (According to shape)
- আর্চের কেন্দ্রের সংখ্যা অনুযায়ী (According to the Number of Centers )
- আর্চের নির্মাণ উপকরণ অনুযায়ী (According to the Materials of Construction)
Content added By