কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি বা বুনিয়াদ বলে। ভিত্তি কাঠামোর উপরের অংশের লোড বহন করে। অর্থাৎ যার মাধ্যমে কাঠামোর উপরহ আরোপিত ও নিজস্ব তার মাটির শক্ত স্তরে স্থানাস্তর করা হয় তাকে ভিত্তি বা ৰুনিয়াদ বলে। এটি ইট, পাথর বা কংক্রিটের তৈরি হতে পারে।
চিত্র ১১.২.১: ভিত্তি
ভিত্তি প্রধানত দুই প্রকার
১. অগভীর ভিত্তি
- স্প্রেড ফুটিং (Spread Footing)
- কম্বাইন্ড ফুটিং (Combined Footing)
- স্ট্র্যাপ ফুটিং (Strap Footing)
- ম্যাট বা র্যাফট ভিত্তি ( Mat or Raft Foundation )
২. গভীর ভিত্তি
- পাইল (Piles )
- কঙ্কার ড্যাম (Coffer Dama)
- কেইসন বা ওয়েল ভিত্তি (Caissons or Well Foundation)
ভূ-নিম্নস্থ শক্ত মাটির উপরে বা পার্শ্ব ধর্ষণ বলের মাধ্যমে বা সম্মিলিত প্রক্রিয়ার ভিত্তিকে স্থাপন করা হয়। যখন ভূ-নিম্নস্থ শক্ত মাটির উপরে ভিত্তিকে স্থাপন করা হয় তখন মাটিকে অধিকতর শক্ত করা প্রয়োজন হয় । এই বিশেষ ভাবে নির্মিত ভিত্তির নিম্নস্থ শক্ত ভূমিতলকে ভিত্তিতল বা ফাউন্ডেশন বেড বলে।
চিত্র ১১.২ (খ): ভিত্তিতল বা ফাউন্ডেশন বেড
Read more