কাঠামো নির্মাণ করে ট্রাকচারাল ডিজাইনের জন্য যে সকল ড্রয়িং বা ড্রয়িং এর সেট প্রস্তুত করা হয় যেমন— লে আউট প্ল্যান, ট্রেঞ্চ-প্ল্যান, কলাম ডিটেইল, বিম সেকশন ইত্যাদি ড্রয়িং-এর সেটকে স্ট্রাকচারাল ড্রয়িং বলে। অর্থাৎ পুরকৌশলগত কাজের ড্রয়িংসমূহকে স্ট্রাকচারাল ড্রয়িং বলে। সাধারণত ১ : ৫০ ক্ষেত্রে করা হয়।
কিন্তু ডিটেইলসমূহ ১ : ২০ অথবা ১ : ১০ স্কেলে করা হয় ।
একটি ভবনের স্ট্রাকচারাল ড্রয়িং সেটএ নিম্নোক্ত ড্রয়িংসমূহ থাকে।
- লে আউট প্ল্যান (Layout Plan )
- ট্রেঞ্চ প্ল্যান (Trench Plan )
- ফুটিং ডিটেইল ( Footing Detail)
- পাইল ডিটেইল (Pile Detail)
- কলাম ডিটেইল (Column Detail )
- বীম ডিটেইল (Beam Detail )
- স্টেয়ার ডিটেইল (Stair Detail)
- স্ল্যাব ডিটেইল (Slab Detail )
- আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ( Under Ground Water Reservoir)
- ওভারহেড ওয়াটার রিজার্ভার (Over Head Water Reservoir)
- সেপটিক ট্যাংক (Septic Tank)
কাঠামো নির্মাণে পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন: টয়লেট ডিটেইল, কিচেন ডিটেইল, প্লাম্বিং লে আউট, রুফ ড্রেনেজ, ইত্যাদি ড্রয়িং-এর সেটকে প্লাম্বিং ড্রয়িং (Plumbing Drawing) বলে। অর্থাৎ পুরকৌশলগত কাজের পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের সংক্রান্ত ড্রয়িংসমূহকে প্লাম্বিং ড্রয়িং বলে। সাধারণত ১৪৫০ স্কেলে করা হয়। কিন্তু ডিটেইলসমূহ ১: ২০ অথবা ১ : ১০ স্কেলে করা হয় ।
একটি ভবনের প্লাম্বিং ড্রয়িং সেট-এ নিম্নোক্ত ড্রয়িংসমূহ থাকে
- প্লাম্বিং লে আউট (Plumbing Layout)
- টয়লেট ডিটেইল (Toilet Detail)
- কিচেন ডিটেইল (Kitchen Detail)
- রুফ ড্রেনেজ বা প্ল্যান ( Roof Drainage Plan )
কাঠামো নির্মাণে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন— ইলেকট্রিক্যাল লে আউট ইত্যাদি ড্রয়িংকে ইলেকট্রিক্যাল ড্রয়িং (Electrical Drawing) বলে। ইলেকট্রিক্যাল ড্রয়িং-এ সাধারন ক্ষেত্রে বিভিন্ন ফ্লোরের ইলেকট্রিক্যাল লে আউট করার প্রয়োজন হয়ে থাকে। সাধারণত ১ : ৫০ স্কেলে করা হয় ।
Read more