প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামালঃ ড্রয়িং শিট, পেনসিল, ইরেজার, ট্রায়েগুলার স্কেল, কম্পাস, সেট স্কয়ার, স্কচ টেপ।
অঙ্কন প্রণালীঃ
- নিচের চিত্রানুরূপ ইমারতের বহি:দেয়ালের সেকশনটি খুব হালকা করে অঙ্কন করে নিতে হবে।
- এবার চিত্রের মত প্রয়োজনীয় অংশ গাঢ় করে নিতে হবে।
- অপেক্ষাকৃত হালকা পেনসিল বা পেন দিয়ে মাপরেখা ও মাপাঙ্কাসমূহ লিখে নিতে হবে ।
- অক্ষর বা সেকশনের বিভিন্ন অংশসমূহের নামসমূহ গাইড লাইন দিয়ে লিখতে হবে। এতে লাইন বা শব্দসমূহ একই লাইন বরারবর থাকবে।
- সবশেষে খুব হালকা করে সেকশনের ইটের দেয়ালে, কংক্রিটের, মাটি, ক্লোর ইত্যাদির হ্যাচ করতে হবে।
চিত্র-১২.১: ইমারতের বহিঃদেয়ালের সেকশন অঙ্কন।
Content added || updated By
Read more