এসএসসি কবি পরিচিতি গাইড ও নোট

SSC Guide & Notes
743

আবুল হোসেন ১৫ই আগস্ট ১৯২২ সালে খুলনা জেলার ফকিরহাট থানার আডুডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এস.এম. ইসমাইল হোসেন। আবুল হোসেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে বি.এ. সম্মান ও এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ সরকারের তাঁর যুগ্ম সচিব পদ থেকে অবসর গ্রহণ করে ঢাকায় বসবাস করতেন। তাঁর কবিতায় দেশের প্রতি গভীর মমত্ববোধের স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে । চিত্রময়তা ও শব্দের প্রয়োগকুশলতা তাঁর কবিতাকে বিশিষ্টতা দান করেছে। উল্লেখযোগ্য কাব্য হচ্ছে : নববসন্ত, বিরস সংলাপ, হাওয়া তোমার কী দুঃসাহস, দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্ন ইত্যাদি। ইকবালের কবিতা, বিভিন্ন ভাষার কবিতা, অন্য ক্ষেতের ফসল ইত্যাদি তাঁর অনুবাদ কাব্য। আবুল হোসেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, পদাবলী পুরস্কারসহ প্রচুর পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৪ সালের ২৯ জুন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...