পাঠ পরিচিতি

গদ্য - বাংলা ১ম পত্র - এসএসসি | NCTB BOOK

3.7k

‘আম আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংকলন করা হয়েছে। গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু। কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি । গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লি-মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। এ গল্প শিশু-কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা জোগায় ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছেলেটা' কবিতায় কবি অযত্নে-অবহেলায় বেড়ে ওঠা একটি শিশুর কথা বলেছেন। সে বুনো ফল খেয়ে অসুস্থ হয়, গাছ থেকে পড়ে হাড় ভাঙে, রথ দেখতে গিয়ে পথ হারিয়ে ফেলে, আবার ফিরেও আসে। প্রবল জীবনবোধের কারণে কোনো প্রতিকূলতায় সে ভেঙে পড়ে না। সে বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে আগাছার মতো।

গ্রামীণ জীবন
প্রকৃতি ও মানুষ
প্রাকৃতিক সৌন্দর্য
দারিদ্র্য ও অসহায়ত্ব
প্রকৃতির বৈচিত্র্য
সামাজিক জীবন
মুক্ত জীবনের প্রতি আসক্তি
প্রকৃতির সাথে জীবনের মিল
হরিহরের অভাব উপস্থাপন
সর্বজয়ার সন্তানপ্রীতি
অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান
সমাজে বামুনদের মর্যাদা উপস্থাপন
গ্রামীণ প্রকৃতি ও জীবনের সৌকর্য
শিশুর আনন্দপূর্ণ শৈশবের সঙ্গে প্রকৃতির সম্পর্ক
মায়ের চিরকালীন চরিত্রের স্বরূপ
শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক
Promotion