কবি পরিচিতি

কবিতা - বাংলা ১ম পত্র - এসএসসি | NCTB BOOK

1.2k

ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ই জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা খান সাবের সৈয়দ হাতেম আলী। ফররুখ আহমদ কলকাতা রিপন কলেজ থেকে আই. এ. পাস করেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স ও ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন। কিন্তু পরীক্ষা না দিয়েই কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনে তিনি নানা পদে নিয়োজিত হন এবং ১৯৪৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন। ইসলামি আদর্শ ও ঐতিহ্য তাঁকে কাব্যসৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : সাত সাগরের মাঝি, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা, হাতেমতায়ী, নতুন লেখা, হরফের ছড়া, ছড়ার আসর ইত্যাদি । সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, একুশে পদকসহ (মরণোত্তর) অনেক পুরস্কারে ভূষিত হন। ১৯৭৪ সালের ১৯শে অক্টোবর তিনি পরলোকগমন করেন।
 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আধুনিক জীবন চেতনা
মধ্যবিত্তের জীবনসংগ্রাম
ইসলামি আদর্শ ও ঐতিহ্য
সামাজিক বৈষম্য
বাংলা একাডেমি পুরস্কার
একুশে পদক
আদমজী পুরস্কার
নাসিরুদ্দীন স্বর্ণপদক
মুক্তিযুদ্ধের আদর্শ ও ঐতিহ্য
দর্শন ও জীবনতত্ত্ব
ইসলামি আদর্শ ও ঐতিহ্য
বাংলার রূপ ও বৈচিত্র্য
Promotion

Are you sure to start over?

Loading...