পাঠ পরিচিতি

কবিতা - বাংলা ১ম পত্র - এসএসসি | NCTB BOOK

1.3k

 ‘কপোতাক্ষ নদ' কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনা-বিধুর স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ-নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাঁকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন ! কপোতাক্ষ নদের কাছে তাঁর সবিনয় মিনতি-বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষও যেন একই প্রেমভাবে তাঁকে সস্নেহে স্মরণ করে । কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে । দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা
স্মৃতিকাতরতা
সহজাত প্রবৃত্তি
সস্নেহ স্মরণ
প্রথম প্রথম চরণকে অস্টক বলে
শেষ আট চরণকে অষ্টক বলে
প্রথম আট চরণে ভাবের প্রবর্তনা থাকে
শেষ ছয় চরণে ভাবের প্রয়োগ থাকে
কখখক কখখক গঘগ ঘগঘ
ককগ ককগ খকখক ঘগগ ঘঘগ
কখখক কথকখ গগঘঘ গগঘঘ
কখখক গঘঙচ ঘঙচ ঘঙচ
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস
কী গভীর জলধারাছড়াল হৃদয়ে আমার।

নদীর প্রতি অনুরাগ
স্মৃতিকাতরতা
স্বদেশপ্রেম
নদীর প্রতি মিনতি
Promotion

Are you sure to start over?

Loading...