জাভাস্ক্রিপ্ট অপারেটর(Operator)
kt_satt_skill_example_id=333
জাভাস্ক্রিপ্ট গাণিতিক অপারেটর
সংখ্যার যোগ-বিয়োগ করার জন্য জাভাস্ক্রিপ্টে গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়ঃ
| অপারেটর | বর্ণনা |
|---|---|
| + | যোগ(Addition) |
| - | বিয়োগ(Subtraction) |
| * | গুণ(Multiplication) |
| / | ভাগ(Division) |
| % | (ভাগশেষ)Modulus |
| ++ | এক করে বৃদ্ধি (Increment) |
| -- | এক করে হ্রাস(Decrement) |
যোগ(+) অপারেটর সংখ্যাকে যোগ করেঃ
kt_satt_skill_example_id=335
গুণন(*) অপারেটর সংখ্যাকে গুণ করেঃ
kt_satt_skill_example_id=336
![]() | পরবর্তী অধ্যায়ে জাভাস্ক্রিপ্ট অপারেটর সম্পর্কে আরো অনেক শিখবেন। |
|---|
জাভাস্ক্রিপ্ট এসাইনমেন্ট অপারেটর
এসাইনমেন্ট অপারেটর জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু এসাইন করে।
| অপারেটর | উদাহরণ | |
|---|---|---|
| = | x = y | x = y |
| += | x += y | x = x + y |
| -= | x -= y | x = x - y |
| *= | x *= y | x = x * y |
| /= | x /= y | x = x / y |
| %= | x %= y | x = x % y |
এসাইনমেন্ট অপারেটর(=) জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু জমা রাখে।
kt_satt_skill_example_id=337
যোগ এসাইনমেন্ট(+=) অপারেটর ভ্যারিয়েবলে ভ্যালু যোগ করে।
kt_satt_skill_example_id=339
জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অপারেটর
স্ট্রিংকে যোগ(concaenate) করতেও + অপারেটর ব্যবহার করতে হয়
![]() | যখন যোগ(+) অপারেটর স্ট্রিং-এ ব্যবহার করা হয় তখন একে কনকাটিনেশন(concatenation) অপারেটর বলা হয়। |
|---|
kt_satt_skill_example_id=341
+= এসাইনমেন্ট অপারেটর স্ট্রিংকে যোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ঃ
kt_satt_skill_example_id=342
স্ট্রিং এবং সংখ্যার যোগ
দুটি সংখ্যাকে যোগ করলে যোগফল সংখ্যা হবে কিন্তু একটি সংখ্যা ও একটি স্ট্রিং যোগ করলে যোগফল হবে স্ট্রিংঃ
kt_satt_skill_example_id=346
নিয়মঃ নাম্বার এবং স্ট্রিংকে যোগ করলে যোগফল হবে স্ট্রিং!
জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন(Comparison) এবং লজিক্যাল(Logical) অপারেটর
| অপারেটর | বর্ণনা |
|---|---|
| == | সমান |
| === | সমান মান এবং একই টাইপ |
| != | সমান না |
| !== | একই মান এবং টাইপের না |
| > | বড় |
| < | ছোট |
| >= | বড় অথবা সমান |
| <= | ছোট অথবা সমান |
| ? | তিনটি অপারেটর নিয়ে গঠিত (if...else এর মতই কাজ করে) |
![]() | জেএস কম্প্যারিজন অধ্যায়ে কম্প্যারিজন এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। |
|---|
জাভাস্ক্রিপ্ট টাইপ অপারেটর
| অপারেটর | বর্ণনা |
|---|---|
| typeof | ভ্যারিয়েবলের টাইপ রিটার্ন করে |
| instanceof | যদি একটি অবজেক্ট অন্য একটি অবজেক্ট টাইপের হয় তাহলে true রিটার্ন করবে |
![]() | জেএস ধরন পরিবর্তন অধ্যায়ে টাইপ অপারেটর সম্পর্কে আলোচনা করা হয়েছে। |
|---|
Read more
