জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশন-(JS Form Validation)

জাভাস্ক্রিপ্ট ফর্ম (JS Form) - জাভাস্ক্রিপ্ট (JavaScript) - Web Development

923

জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশন

জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এইচটিএমএল ফর্ম ভ্যালিডেশন করা যায়ঃ

kt_satt_skill_example_id=1303

যদি ফর্ম ফিল্ড খালি থাকে তবে ফর্ম সাবমিট হওয়া থেকে বিরত রাখতে এই ফাংশনটি একটি এলার্ট দিবে এবং false রিটার্ন করবে।

kt_satt_skill_example_id=1304

ফর্ম সাবমিট করলে validateForm() ফাংশনটি এক্সিকিউট হবে।


এইচটিএমএল ফর্ম ভ্যালিডেশন

ব্রাউজারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এইচটিএমএল ফর্ম ভ্যালিডেশন করা যায়।

নিচের উদাহরণে ইনপুট ফিল্ড খালি রেখে ফর্ম সাবমিট করলে required এট্রিবিউট ফর্ম সাবমিট করতে বাধা দিবে।

kt_satt_skill_example_id=1305

Noteইন্টারনেট এক্সপ্লোরার ৯ এবং তার আগের ভার্সনে এইচটিএমএল ফর্ম ভ্যালিডেশন সাপোর্ট করে না।

ডেটা ভ্যালিডেশন

ইনপুট ভ্যালু স্বচ্ছ, সঠিক এবং মানসম্মত করার জন্য ডাটা ভ্যালিডেশন করা হয়।

অধিকাংশ ক্ষেত্রে, ডেটা ভ্যালিডেশনের উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার এপ্লিকেশনে সঠিক তথ্য ইনপুট করা।

বিভিন্ন পদ্ধতিতে ডেটা ভ্যালিডেশন করা যায়ঃ

সার্ভার সাইড ভ্যালিডেশনঃ ওয়েব সার্ভারে ইনপুট ভ্যালু পাঠানোর পর ওয়েব সার্ভার ইনপুট ভ্যালিডেট করে।

ক্লায়েট সাইড ভ্যালিডেশনঃ ওয়েব সার্ভারে ইনপুট ভ্যালু পাঠানোর পূর্বে ওয়েব ব্রাউজার ইনপুট ভ্যালিডেট করে।


এইচটিএমএল কন্সট্রেইন্ট ভ্যালিডেশন

এইচটিএমএল ৫ ভ্যালিডেশনের একটি নতুন ধারনা দেয় যা কন্সট্রেইন্ট ভ্যালিডেশন নামে পরিচিত।

কন্সট্রেইন্ট ভ্যালিডেশনের ভিত্তিঃ

  1. এইচটিএমএল ইনপুট এট্রিবিউট
  2. সিএসএস স্যুডো ক্লাস
  3. ডোম প্রোপার্টি এবং মেথড
Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...