লুপ হচ্ছে একগুচ্ছ কোড যা নির্ধারিত শর্ত যতক্ষণ true থাকবে ততক্ষণ এক্সিকিউট হবে।
while লুপ
while লুপ ততক্ষণ পর্যন্ত লুপ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার নির্ধারিত শর্ত true থাকে।
গঠনপ্রণালী
kt_satt_skill_example_id=768
এখানে যতক্ষণ পর্যন্ত ভ্যারিয়েবল i এর মান 7 থেকে ছোট হবে ততক্ষণ কোডটি রান হবেঃ
kt_satt_skill_example_id=771
যদি আপনি ভ্যারিয়েবল i এর মান বৃদ্ধি না করেন তাহলে আপনার ব্রাউজার বন্ধ হয়ে যাবে কারণ লুপটি কখনোই থামবে না।
do/while লুপ
do/while লুপ হচ্ছে while লুপের ভিন্ন রূপ। এটি শর্ত যাচাই করার পূর্বে কোড একবার রান করে এবং শর্তটি যতক্ষন পর্যন্ত true থাকে ততক্ষণ পর্যন্ত রান করে।
গঠনপ্রণালী
kt_satt_skill_example_id=771
নিচের উদাহরণে do/while লুপ ব্যবহার করা হয়েছে। এখানে শর্ত যাচাইয়ের পূর্বে কোডকে অন্তত একবার রান করানো হয়ঃ
kt_satt_skill_example_id=773
ভ্যারিয়েবলের ভ্যালু বৃদ্ধি করতে ভুলে যাবেন না,নয়তো লুপ কখনোই বন্ধ হবে না।
for এবং while এর মধ্যে সাদৃশ্যতা
পূর্ববর্তী পরিচ্ছেদে আপনি for লুপ সম্পর্কে পড়েছেন এবং বুঝতে পারতেছে for এবং while লুপ একই রকম যদি আমরা for লুপের statement 1 এবং statement 2 না দেই।
এই উদাহরণে animals অ্যারে থেকে প্রানীর নাম নেওয়ার জন্য আমরা for লুপ ব্যবহার করেছিঃ
kt_satt_skill_example_id=774
এই উদাহরণে animals অ্যারে থেকে প্রানীর নাম নেওয়ার জন্য আমরা while লুপ ব্যবহার করেছিঃ
kt_satt_skill_example_id=775
Read more