সংখ্যা সচারচর যোগ-বিয়োগ(arithmetic) করার জন্য ব্যবহার করা হয়।
জাভাস্ক্রিপ্ট গাণিতিক অপারেটর(Arithmetic Operator)
সংখ্যা(লিটারাল অথবা ভ্যারিয়েবল) যোগ-বিয়োগ করার জন্য জাভাস্ক্রিপ্টে গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়।
| অপারেটর | বর্ণনা |
|---|---|
| + | যোগ(Addition) |
| - | বিয়োগ(Subtraction) |
| * | গুণ(Multiplication) |
| / | ভাগ(Division) |
| % | মডুলাস(Modulus) |
| ++ | এক করে বৃদ্ধি (Increment) |
| -- | এক করে হ্রাস(Decrement) |
গাণিতিক অপারেটর(Arithmetic Operation)
গাণিতিক অপারেটর সাধারণত দুইটি নাম্বারের হিসাব-নিকাশ করে।
সংখ্যা দুইটি লিটারাল হতে পারেঃ
kt_satt_skill_example_id=349
অথবা ভ্যারিয়েবল হতে পারেঃ
kt_satt_skill_example_id=352
অথবা এক্সপ্রেশন(expression) হতে পারেঃ
kt_satt_skill_example_id=356
অপারেটর এবং অপারেন্ড(Operator and Operand)
গাণিতিক হিসাব-নিকাশে সংখ্যাকে বলা হয় অপারেন্ড।
অপারেটর(operator) দুইটি অপারেন্ডের কার্য নির্ধারন করে।
| অপারেন্ড | অপারেটর | অপারেন্ড |
|---|---|---|
| 100 | + | 50 |
যোগ(+) অপারেটর সংখ্যার যোগ করেঃ
kt_satt_skill_example_id=361
বিয়োগ(-) অপারেটর সংখ্যার বিয়োগ করেঃ
kt_satt_skill_example_id=365
গুণ(*) অপারেটর সংখ্যার গুণ করে
kt_satt_skill_example_id=367
ভাগ(/) অপারেটর সংখ্যার ভাগ করেঃ
kt_satt_skill_example_id=369
ভাগশেষ(%) অপারেটরের মাধ্যমে ভাগশেষ পাওয়া যায়।
kt_satt_skill_example_id=371
বৃদ্ধি(++) অপারেটর সংখ্যাকে এক করে বৃদ্ধি করেঃ
kt_satt_skill_example_id=372
হ্রাস(--) অপারেটর সংখ্যার এক করে হ্রাস করেঃ
kt_satt_skill_example_id=374
অপারেটর অগ্রাধিকার
গাণিতিক এক্সপ্রেশনে বিভিন্ন অপারেটর(+, -, *, / % ) তাদের ক্রমানুসারে সংখ্যাকে অপারেট করে।
kt_satt_skill_example_id=376
উপরের উদাহরণের ফলাফল কি 25 * 5 এর মত হবে নাকি 20 + 25 এর মত হবে?
যোগ এবং গুণের মধ্যে কোনটি আগে সংঘটিত হবে?
আমরা স্কুল যেমন গণিতে গুণের কাজ আগে করতাম, এখানেও তেমনি গুণের কাজ আগে হয়েছে।
যোগ(+) এবং বিয়োগ(-) এর তুলনায় গুণ(*) এবং ভাগের(/) অগ্রাধিকার বেশি।
স্কুলের মত এখানেও বন্ধনী(parentheses) ব্যবহার করে অপারেটরের অগ্রাধিকার পরিবর্তন করা যায়।
kt_satt_skill_example_id=380
বন্ধনী ব্যবহার করলে সবার আগে বন্ধনীর কাজ হয়
যখন অনেক অপারেশনের একই অগ্রাধিকার থাকে(যেমন - যোগ এবং বিয়োগ) তখন বাম দিক থেকে অপারেশন শুরু হয়ে ডান দিকে শেষ হয়ঃ
kt_satt_skill_example_id=382
জাভাস্ক্রিপ্ট অপারেটর অগ্রাধিকারের মান
| মান | অপারেটর | বর্ণনা | উদাহরণ |
|---|---|---|---|
| ১৯ | ( ) | এক্সপ্রেশন শ্রেণীবদ্ধকরণ | (5 + 6) |
| ১৮ | . | মেম্বার | person.name |
| ১৮ | [] | মেম্বার | person["name"] |
| ১৭ | () | ফাংশন কল | myFunction() |
| ১৭ | new | তৈরি করে | new Date() |
| ১৬ | ++ | পরে বৃ্দ্ধি করে | i++ |
| 16 | -- | পরে হ্রাস করে | i-- |
| 15 | ++ | আগে বৃ্দ্ধি করে | ++i |
| 15 | -- | আগে হ্রাস করে | --i |
| 15 | ! | লজিক্যাল না বুঝায় | !(x==y) |
| ১৫ | typeof | টাইপ | typeof x |
| ১৪ | * | গুণ | ১০ * ৫ |
| ১৪ | / | ভাগ | ১০ / ৫ |
| 14 | % | ভাগশেষ | ১০ % ৫ |
| 14 | ** | বর্গ করে | 10 ** 2 |
| ১৩ | + | যোগ | ১০ + ৫ |
| ১৩ | - | বিয়োগ | ১০ - ৫ |
| ১২ | << | বাম দিকে নেয়(Shift left) | x << 2 |
| ১২ | >> | ডান দিকে নেয়(Shift right) | x >> 2 |
| ১১ | < | ছোট | x < y |
| ১১ | <= | ছোট অথবা সমান | x <= y |
| 11 | > | বড় | x > y |
| 11 | >= | বড় অথবা সমান | x >= y |
| ১০ | == | সমান | x == y |
| ১০ | === | একই মান এবং টাইপ | x === y |
| ১০ | != | সমান না | x != y |
| ১০ | !== | একই মান এবং টাইপ নয় | x !== y |
| ৬ | && | এবং | x && y |
| ৫ | || | অথবা | x || y |
| ৩ | = | ভ্যালু জমা রাখা | x = y |
| ৩ | += | ভ্যালু জমা রাখা | x += y |
| ৩ | -= | ভ্যালু জমা রাখা | x -= y |
| ৩ | *= | ভ্যালু জমা রাখা | x *= y |
| ৩ | /= | ভ্যালু জমা রাখা | x /= y |
![]() | লাল চিহ্নিত ঘরের অপারেটরটি পরীক্ষামূলক বুঝাতে ব্যবহার করা হয়েছে। |
|---|
Read more
