অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির ল্যান্ডস্কেপ প্ল্যান এঁকে কন্টুর (Contour), পানির অবস্থান (Water body), গাছপালা (Plants), রাস্তা (Drive way) ইত্যাদি অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
চিত্র-৫.৩.১: বহুতল আবাসিক ইমারতটির ল্যান্ডস্কেপ প্ল্যান
[ইমারতের কভার্ড এরিয়ার বাইরে জায়গা কম থাকায় ছাদে ল্যান্ডস্কেপ করে দেখানো হল।]
- পূর্বের লে-আউট প্ল্যানটি থেকে প্লট ও ইমারতের ছাদের অংশটি (চিত্র-৫.১.১ অটুকু) কপি করে এনে বসাতে হবে।
- এবার ডিজাইন সেন্টার এর ল্যান্ডস্কেপ ফোল্ডার থেকে ব্লক ক্লিক করে গাছপালা, ঝোপ ইত্যাদি ইনসার্ট করতে হবে।
- কর্নারের পানির অংশের জন্য বৃত্ত এঁকে হ্যাচ-এর প্রেডিয়েন্ট এ ক্লিক করে হ্যাচ করতে হবে বসার জন্য। বেঞ্চ বা সিট ও দোলনা রেট্রোজেন কমান্ড দিয়ে এঁকে নিতে হবে।
- রাস্তার জন্য লাইন ও ফিলেট কমান্ড দিয়ে রাস্তার ফুটপাথের বাঁকা অংশ এঁকে নিতে হবে ।
- সিঁড়ির পাশে ব্রিজটি লাইন দিয়ে এঁকে হ্যাচ করে নিতে হবে।
- অন্য কোনো ফাইল থেকে কোন সিম্বল ইনসার্ট করার জন্য ঐ ফাইলে যেয়ে অবজেক্টকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে যে ফাইলে ইনসার্ট করতে হবে সেই ফাইলে এসে Ctrl+V চেপে পেস্ট করতে হবে।
- রাস্তার অংশে শেড দেয়ার জন্য বাইরের দিকে একটি লাইন দিয়ে এরিয়াটিকে আবদ্ধ করে প্রেডিয়েন্ট দিয়ে শেড দিতে হবে। পরে লাইনটি মুছে দিতে হবে।
- সবশেষে ল্যান্ডস্কেপ প্ল্যানটি চিত্রের (চিত্র-৫.৩.১) মত দেখা যাবে।
Content added || updated By
Read more