অটোক্যাডে রাজউক শিটে (RAJUK Sheet) টাইটেল বক্স এঁকে টেক্সট লিখা (৬.৬)

দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

404

অঙ্কন প্রণালী: অটোক্যাড শিটে (RAJUK Sheet) টাইটেল বক্স এঁকে টেক্সট লিখার জন্য় প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল -

  • রাজউক শটে (RAJUK Sheet) টাইটেল বক্স এর জন্য লাইন কমান্ড দিয়ে টাইটেল বক্সটি এঁকে নিতে হবে। টেক্সট লেখার জন্য Dt লেখে এন্টার করে Text Height বা ০.১২৫ লিখে এন্টার করে হবে।
  • এবার প্রয়োজনীয় সব টেক্সট লিখে দুইবার এন্টার করে কমান্ড থেকে বের হতে হবে।
  • টাইটেল বক্সে যে সকল তথ্যাদি অবশ্যই থাকতে হবে তা নিম্নরুপ-
    • প্রজেক্ট এর নাম (Project)
    • কি ধরণের ভবন (Occupancy type/ Building Type)
    • মালিকের নাম সই (Owner's Name & Signature)
    • মানিকের ঠিকানা (Owner's Address)
    • স্থপতির নাম, TAB রেজিস্ট্রেশন নং, ঠিকানা (Architect's Name, IAB Reg: No, Address)
    • নিরীক্ষকের নাম (Drawing Checked by )
    • যার মাধ্যমে অঙ্কিত (Drawn By )
    • স্কেল (Scale)
    • তারিখ (Date)
    • ড্রয়িং টাইটেল (Drawing Title) 

চিত্রে (চিত্র-৬.৬) একটি টাইটেল বক্স ও টেক্সট-এর নমুনা দেখানো হল।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...