- দুটি বাহু a ও b দেয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকতে হবে।
- কোনো একটি সরল রেখা Ax থেকে বাহুর সমান করে AB কেটে নিতে হবে।
- AB রেখার A বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে।
- লম্ব রেখাটি থেকে b বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে AC কেটে নিতে হবে।
- আবার a ও b বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে CB বিন্দু থেকে একই দিকে দুটি বৃত্তচাপ অঞ্চল করতে হবে ।
- বৃত্তচাপ দুটি D বিন্দুতে ছেদ করবে।
- BD ও CD সরল রেখা দিয়ে যোগ করলে ABCD নির্ণেয় আয়তক্ষেত্রটি অঙ্কিত হবে
চিত্র: দুটি বাহু দেয়া থাকলে আয়তক্ষেত্রটি অঙ্কন
Content added By
Read more