নমুনা প্রশ্ন

ছবি আঁকার বিভিন্ন মাধ্যম - চারু ও কারুকলা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

179

বহুনির্বাচনি প্রশ্ন

১. জলরং কোনটি?
ক. অস্বচ্ছ রং
গ. ভারী রং
খ. স্বচ্ছ রং
ঘ. তৈলাক্ত রং

২. কোনটি মিশিয়ে পোস্টার রং আকতে হয়?
ক. তেল
খ. তারপিন
গ. পানি
ঘ. গাম

৩. অ্যাক্রেলিক রং কীভাবে সংরক্ষিত থাকে?
ক. ঘন পেস্টের আকারে
খ. তরল কালির আকারে
গ. রঙিন কাঠির আকারে
ঘ. কেক আকারে

৪. অ্যাক্রেলিক রং শিল্পীদের কাছে প্রিয় কেন?
ক. রং খুব দ্রুত শুকিয়ে যায় বলে
খ. রং উজ্জ্বল হয় বলে
গ. রং মুছে যায় না বলে
ঘ. অল্প রং লাগে বলে

৫. জলরঙে ছবি আঁকা হয় কোনটিতে?
ক. ক্যানভাসে
গ. হার্ডবোর্ডে
খ. কাগজে
ঘ. কাঠের টুকরাতে

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. নিচের রংগুলো থেকে শুধু কাগজে আঁকা যায় এমন রংগুলো আলাদা করো। অ্যাক্রেলিক রং, প্লাস্টিক রং, জলরং, অক্সাইড রং, পোস্টার রং, টাইডাই, প্যাস্টেল রং, তেল রং।
২. পোস্টার রং সম্পর্কে সংক্ষেপে লেখো।
৩. জলরং, ব্যবহারের নিয়মাবলি বর্ণনা করো।
৪. 'অ্যাক্রেলিক রং এখন শিল্পীদের প্রিয় একটি মাধ্যম'- কথাটির ব্যাখ্যা করো।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...