পৃথিবীর বিখ্যাত শিল্পী ও শিল্পকর্ম (পাঠ ৩)

চিত্রকলা সর্বকালে সব মানুষের ভাষা - চারু ও কারুকলা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

469

আদিমকাল থেকে আজ পর্যন্ত কত শিল্পী কত শত ছবি এঁকেছে। গুহাচিত্রের সেইসব শিল্পীর নাম যেমন আমাদের অজানা রয়ে গেছে। তেমনি পরবর্তী সময়ে কত দেশে কত শিল্পী ছবি এঁকেছে। সেইসব শিল্পীর মাঝ থেকে কেউ কেউ তাঁদের শিল্পসৃষ্টি দিয়ে জগৎ বিখ্যাত হয়েছেন। এই উপমহাদেশেও অনেক বরেণ্য শিল্পী শিল্পসৃষ্টি করে চিত্রকলার ইতিহাসে আসন করে নিয়েছেন। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু প্রমুখ। তেমনি আমাদের দেশের পথিকৃৎ শিল্পীদের মধ্যে আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস.এম সুলতান, আনোয়ারুল হক। তাঁদের পরবর্তী সময়ে যে সকল স্বনামধন্য শিল্পী এ যাত্রাকে অব্যাহত রেখেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, হামিদুর রহমান, মুর্তজা বশীর, মুস্তাফা মনোয়ার, রশীদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী, আব্দুর রাজ্জাক, আবদুল বাসেত, দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ডু, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম প্রমুখ।

পৃথিবীতে যে সকল শিল্পী তাঁদের চিত্রকলা ও ভাস্কর্য দিয়ে বিখ্যাত হয়েছেন তাঁদের কয়েকজনের জীবন ও তাঁদের শিল্পকর্ম সম্পর্কে এবারে আমরা জানব।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...