প্রথম বাঙালি নারী কবি কে?
প্রথম বাঙালি নারী কবি কে?
-
ক
চন্দ্রাবতী
-
খ
কামিনী রায়
-
গ
স্বর্ণকুমারী দেবী
-
ঘ
বেগম রোকেয়া
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। । আর আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী।
সঠিক উত্তরটি হলো: চন্দ্রাবতী
চন্দ্রাবতী (আনুমানিক ১৫৫০-১৬০০ খ্রিষ্টাব্দ):তাঁকে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি হিসেবে ধরা হয়। তিনি মধ্যযুগের কবি।
গুরুত্বপূর্ণ সাহিত্য: তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হলো তাঁর রচিত রামায়ণ। এটি একটি ব্যতিক্রমী সাহিত্য, যেখানে তিনি রামায়ণের মূল কাহিনি থেকে সরে এসে সীতার দৃষ্টিকোণ থেকে কাহিনিটি বর্ণনা করেছেন এবং সীতার দুঃখ ও কষ্টকে প্রাধান্য দিয়েছেন। এছাড়াও, তাঁর পিতা দ্বিজ বংশীদাসের (মনসামঙ্গলের কবি) অসমাপ্ত মনসামঙ্গল কাব্যটি তিনি সম্পূর্ণ করেন। তাঁর রচিত মলুয়া ও দস্যু কেনারামের পালা নামে দুটি মৈমনসিংহ গীতিকার পালা পাওয়া যায়।
✍️ অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের তথ্য
কামিনী রায় (১৮৬৪–১৯৩৩): তিনি ছিলেন আধুনিক যুগের প্রথম বাঙালি মহিলা কবিদের মধ্যে অন্যতম। তাঁর কবিতায় নীতিবোধ ও দর্শন প্রাধান্য পেয়েছে।
গুরুত্বপূর্ণ সাহিত্য: কাব্যগ্রন্থ: আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, পৌরাণিকী।
বিখ্যাত কবিতা: 'সকলের তরে সকলে আমরা'।
স্বর্ণকুমারী দেবী (১৮৫৫–১৯৩২): তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজা। তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তিনিই ছিলেন প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম।
গুরুত্বপূর্ণ সাহিত্য: উপন্যাস: দীপ নির্বাণ, কাহাকে, বিদ্রোহ। কাব্য: কবিতা ও গান।
নাটক: বিবাহ উৎসব, বসন্ত উৎসব।
বেগম রোকেয়া (১৮৮০–১৯৩২): তিনি ছিলেন একজন বিখ্যাত মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং সমাজ সংস্কারক। তিনি মূলত প্রবন্ধ ও ব্যঙ্গাত্মক রচনার জন্য বিখ্যাত।
গুরুত্বপূর্ণ সাহিত্য: প্রবন্ধ: মতিচূর (দু'খণ্ড)।
উপন্যাস: পদ্মরাগ।
কল্পবিজ্ঞান: সুলতানার স্বপ্ন (এটিই প্রথম কোনো ভারতীয় নারী লেখকের লেখা কল্পবিজ্ঞান)।
চন্দ্রাবতী (১৫৫০-১৬০০)
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান বাঙালি ও প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ষোড়শ শতাব্দীর সামাজিক-অর্থনৈতিক অবস্থা তাঁর রচনায় প্রতিফলিত হয়েছে। তাঁর রচিত রামায়ণে লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে বিশেষ মর্যাদা লাভ করেছে।
- চন্দ্রাবতী ১৫৫০ সালে ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- ড. আহমদ শরীফের মতে, চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ২য় মহিলা কবি। প্রথম মহিলা কবি চৈতন্যদেবের সময়ের মাধবী।
- চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয়।
- মধ্যযুগের বাংলা সাহিত্যে ৩ জন মহিলা কবির নাম পাওয়া যায়। এরা হলেন: চন্দ্রাবতী, চৈতন্যদেবের সময়ের মাধবী এবং চণ্ডীদাসের সাধনসঙ্গীনী রামী বা রজকিনী।
- তিনি আনুমানিক ১৬০০ সালে কিশোরগঞ্জে মারা যান।
চন্দ্রাবতী রচিত কাব্যসমূহঃ
'রামায়ণ' (অনূদিত), 'মলুয়া', 'দস্যু কেনারামের পালা'। তার রচনাসমূহ ২১টি ভাষায় অনূদিত হয়েছে।
রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। ড. দীনেশ চন্দ্র সেন ১৯৩২ সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদানের কারণে এ কাব্যটি বিশেষ মর্যাদা লাভ করেছে।
চন্দ্রাবতী রচিত রামায়ণঃ
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী ছিলেন মনসামঙ্গল কাব্যের রচয়িতা দ্বিজ বংশীদাসের কন্যা। বাল্যসখা জয়ানন্দের সাথে প্রণয় বিয়ের পিঁড়িতে গড়ায়। কিন্তু জয়ানন্দ মুসলমান মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে। পরে অনুতপ্ত হয়ে চন্দ্রাবতীর কাছে ফিরে এসে প্রত্যাখ্যাত হয়ে নদীতে লাফিয়ে প্রাণ বিসর্জন দেয়। শোক ভুলে থাকতে পিতার আদেশে চন্দ্রাবতী শিবপূজা করেন আর রামায়ণ রচনা করেন। তার রচিত রামায়ণে রামকে অপ্রধান চরিত্র করে সীতাকে মুখ্য করে নারী জীবনের সুখ-দুঃখকে প্রতিভাত করেন। চন্দ্রাবতী গ্রাম্য রামকথার ওপর নির্ভর করে মেয়েলি রীতিতে পালা রচনা করেছিলেন বলে তাতে অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্যের চেয়ে লোকসাহিত্যের লক্ষণ বেশি ফুটে উঠেছে। তার ভাষা, বর্ণনা ও বাগভঙ্গিমা নারীসুলভকোমলতায় পূর্ণ, প্রায় ছত্রেই ছড়ার সুর অনুভব করা যায়। চন্দ্রাবতী রচিত রামায়ণের কোন পুঁথি পাওয়া যায়নি। চন্দ্রকুমার দে সাহিত্যপত্রিকা 'মহিলাকণ্ঠ' থেকে এটি সংগ্রহ করেন এবং ১৯৩২ সালে ড. দীনেশ চন্দ্র সেন পূর্ববঙ্গ গীতিকায় তা প্রকাশ করেন। চন্দ্রাবতী রচিত রামায়ণ কোন ধর্মগ্রন্থ নয়; গ্রামীণ নারী জীবনের আনন্দ-বেদনার গল্প।
Related Question
View All-
ক
বেগম সুফিয়া কামাল
-
খ
চন্দ্রাবতী
-
গ
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
ঘ
স্বর্ণকুমারী দেবী
-
ক
প্রথম বাঙালি নারী ঔপন্যাসিক
-
খ
প্রথম বাঙালি নারী প্রশাসক
-
গ
বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি
-
ঘ
বাংলা সাহিত্যের প্রথম নারী নাট্যকার
-
কমহাভারত0%0 votes
-
খভাগবত0%0 votes
-
গগীতা0%0 votes
-
ঘরামায়ণ100%2 votes
-
ক
কামিনী রায়
-
খ
চন্দ্রাবতী
-
গ
স্বর্ণকুমারী দেবী
-
ঘ
কুক্কুরীপা
-
ক
পনেরো
-
খ
ষোলো
-
গ
সতেরো
-
ঘ
আঠারো
-
ক
তুলসী দেবী
-
খ
স্বর্ণকুমারী দেবী
-
গ
কামিনী রায়
-
ঘ
চন্দ্রাবতী
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন