'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।'- এটি কোন ধরনের বাক্য?

Updated: 2 months ago
  • ক
    সরল
  • খ
    জটিল
  • গ
    যৌগিক
  • ঘ
    খণ্ড
বাংলা জটিল বাক্য সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর — প্রভাষক, প্রদর্শক ও জুনিয়র শিক্ষক - 2025 DMLC – Lecturer, Demonstrator & Junior Teacher - 2025 Combined Bank Officer - 2025 BREB AD (Admin) - 2023 BREB – General Manager - 2022 43rd BCS Preli - 2021
665
ব্যাখ্যাঃ

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

Armin Ryhan
Armin Ryhan
7 months ago

জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে। যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন: যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

জটিল বাক্য চেনার শর্ত ২টি। যথা:

ক. দুটি খণ্ডবাক্য একটি শর্ত দ্বারা যুক্ত থাকবে।

খ. সাপেক্ষ যোজক অথবা সর্বনাম (যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা, যদি-তবে, যদিও-তবুও) থাকবে। উদাহরণ:

আশ্রিত বাক্য

প্রধান খণ্ডবাক্য

যে পরিশ্রম করে,সেই সুখ লাভ করে।
সে যে অপরাধ করেছে,তা মুখ দেখেই বুঝেছি।
যতই পরিশ্রম করবে,ততই ফল লাভ করবে।
যখন আমার পড়াশোনা শেষ হবে,তখন আমি খেলতে যাব।
যে ছেলেটি এখানে এসেছিল,সে আমার ভাই।
যদি তুমি যাও,তবে তার দেখা পাবে।
যখন বৃষ্টি নামল,তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

আশ্রিত খণ্ডবাক্য তিন প্রকার। যথা:

ক. বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য: যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষ্যের কাজ করে, তাকে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয়। যথা: আমি মাঠে গিয়ে দেখলাম, খেলা শেষ হয়ে গিয়েছে। তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না। ব্যাপারটি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে ফল ভালো হবে না।

খ. বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য: যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ এবং অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন: লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি। ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা। যে এ সভায় অনুপস্থিত, সে বড় দুর্ভাগা।

গ. ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য: যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন: যতই করিবে দান, তত যাবে বেড়ে। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানেই দিকচক্রবাল।

Related Question

View All
  • ক
    ১টি
  • খ
    ২টি
  • গ
    ৩টি
  • ঘ
    ৪টি
বাংলা জটিল বাক্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার
114
  • ক
    সরল
  • খ
    যৌগিক
  • গ
    মিশ্র বা জটিল
  • ঘ
    সংযুক্ত
বাংলা জটিল বাক্য বাংলাদেশ সমরাস্ত্র কারখানা — উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স) BR Train Examiner - 2026 BOF Sub-Assistant Engineer - 2026 DSHE – Office Assistant Cum Computer Typist - 2022 DSHE – UDA - 2021 BREB AGM (Admin/HR) - 2017 8th BJS Preli - 2013 33rd BCS Preli - 2012
227
Updated: 2 months ago
  • ক
    নির্দেশক বাক্য
  • খ
    সরল বাক্য
  • গ
    যৌগিক বাক্য
  • ঘ
    জটিল বাক্য
বাংলা জটিল বাক্য জটিল বাক্য (....+অব্যয়+....) বাংলাদেশ ডাক বিভাগ - পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়,দক্ষিণাঞ্চল, খুলনা - পোস্টম্যান/মেইল গার্ড/স্ট্যাম্প ভেন্ডার/আর্মড গার্ডমেইল ক্যারিয়ার/প্যাকার কাম মেইল ক্যারিয়ার/অফিস সহায়ক/রানার/নিরাপত্তা প্রহরী Bangladesh Post Khulna Multiple Posts - 2026 DLRS – Copyist-Cum-Bench Assistant - 2025 Dinajpur PBS – Meter Reader Cum-Messenger - 2024 JU C Unit - 2024 BMET – Office Assistant - 2023 BPSC – Biochemist - 2023 BU B Unit - 2015 8th NTRCA College - 2012 IU B Unit - 2008 IU C Unit - 2006
196
  • ক
    জটিল বাক্য
  • খ
    যৌগিক বাক্য
  • গ
    মিশ্র বাক্য
  • ঘ
    সরল বাক্য
বাংলা জটিল বাক্য সরল বাক্য সরল বাক্য(কর্তা+কর্ম+ক্রিয়া) পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল চট্টগ্রাম - পোস্টম্যান PMG Chattogram Postman - 2026 Combined Bank Officer - 2021 বিএডিসি অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2018 BADC Various Posts - 2018 MoD AD - 2018 JKNU D Unit - 2014 32nd BCS Preli - 2012
292
  • ক
    মিশ্র বাক্য
  • খ
    যৌগিক বাক্য
  • গ
    জটিল বাক্য
  • ঘ
    সরল বাক্য
বাংলা জটিল বাক্য বাংলাদেশ রেলওয়ে - ট্রেন কন্ট্রোলার BR Train Controller - 2026 DPHE Estimator - 2018 DMC Assistant Information Officer - 2013
187
  • ক
    মিশ্র
  • খ
    সরল
  • গ
    যৌগিক
  • ঘ
    বিভ্রমপূর্ণ বাক্য
বাংলা জটিল বাক্য বাংলাদেশ রেলওয়ে - ট্রেন এক্সামিনার BR Train Examiner - 2026 BOF Sub-Assistant Engineer - 2026 DSHE – Office Assistant Cum Computer Typist - 2022 DSHE – UDA - 2021 BREB AGM (Admin/HR) - 2017 8th BJS Preli - 2013 33rd BCS Preli - 2012
232
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই