সংক্ষিপ্ত প্রশ্ন

Updated: 6 months ago
উত্তরঃ

দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের একই পার্শ্বে থাকলে, স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলে।

চিত্রে P ও Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয়ের একটি সরল সাধারণ স্পর্শক AB।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের বিপরীত পার্শ্বে থাকলে স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বলে।

চিত্রে P ও Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয়ের একটি সাধারণ স্পর্শক AB.I

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক যদি বৃত্ত দুইটিকে একই বিন্দুতে স্পর্শ করে তবে ঐ বিন্দুতে বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করে বলা হয়। এরূপ ক্ষেত্রে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয় যদি স্পর্শকের বিপরীত পার্শ্বে থাকে তাহলে বৃত্ত দুইটি বহিঃস্পর্শ হয়েছে বলা হয়।

চিত্রে M ও N কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় P বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক যদি বৃত্ত দুইটিকে একই বিন্দুতে স্পর্শ করে তবে ঐ বিন্দুতে বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করেছে বলা হয়। এরূপক্ষেত্রে, বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয় যদি স্পর্শকের একই পার্শ্বে থাকে তাহলে বৃত্ত দুইটি অন্তঃস্পর্শ হয়েছে বলা হয়।

চিত্রে, MওN কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় P বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

সমতলম্ব একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি দুইটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয়।

চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের PQ একটি ছেদক।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির স্পর্শক বলা হয়।

চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের A বিন্দুতে PQ একটি স্পর্শক।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

চিত্রে, Cও C' কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। বৃত্ত দুইটির সাধারণ স্পর্শক PQ ও RS যা বৃত্ত দুটিকে যথাক্রমে D, E ও F, G বিন্দুতে স্পর্শ করেছে।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

চিত্রে O ও O' কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে না। বৃত্তদ্বয়ে AB, CD, PQ ও RS চারটি সাধারণ স্পর্শক।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

চিত্রে O ও O' কেন্দ্রবিশিষ্ট  দুইটি বহি:স্পর্শকারী বৃত্তে AB, CD ও PQ তিনটি সাধারণ স্পর্শক।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, r1 = 12 সে.মি. এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, r2=9 সে.মি

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যার্ধের সমষ্টির সমান।

বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = r1+r2

=12+9 সে.মি =21 সে.মি.

নির্ণেয় কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 21 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ r1 = 6 সে.মি.

দ্বিতীয় বৃত্তের ব্যাস 4 সে.মি.

দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2=42 সে.মি

= 2 সে.মি.  

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান।  

বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব=r1+r2 =6+2=8  

নির্ণেয় কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 সে.মি.।                       

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাস 16 সে.মি.

প্রথম বৃত্তের ব্যাসার্ধ, r1=162 সে.মি = ৪ সে.মি.

দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, r2 = 5 সে.মি.

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমস্টির সমান।

বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব =r1+r2

(8+5) সে.মি. = 13 সে.মি

নির্ণেয় কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ = a

এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = 6 সে.মি.

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান।

বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = a + 6

শর্তমতে, a + b = 11

বা, a = 11 - 6

a = 5

নির্ণেয় মান a = 5 সে.মি

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ r1 = 5 সে.মি. এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2 = 7 সে.মি.।

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধন্বয়ের অন্তরফলের সমান।

বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব =r1+r2

=(7-5) সে.মি. = 2 সে.মি

নির্ণেয় দূরত্ব 2 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্থভাবে স্পর্শ করলে 'কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তরফলের সমান। যেহেতু  r1 ও 4 এর বিয়োগফল 10 সেহেতু  r1 অবশ্যই 4 হতে বড় হবে।

শর্থমতে, r₁-4 = 10

r₁ = 10 + 4 = 14 সে.মি.

নির্ণেয় r1 এর মান 14 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাস 10 সে.মি.

প্রথম বৃত্তের ব্যাসার্ধ  r1= 102সে.মি = 5 সে.মি.

এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2 = 3 সে.মি.

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে আন্তঃস্পর্শ করলে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধন্বয়ের অন্তরফল।

বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = r1-r2=5-3=2 সে.মি.

নির্ণেয় মধ্যবর্তী দূরত্ব 2 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ r1=82সে.মি. = 4 সে.মি.

এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2=42সে.মি. = 2 সে.মি.।

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের অন্তরফলের সমান।

বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = r1- r2

= (4-2) সে.মি. = 2 সে.মি.

নির্ণেয় দূরত্ব 2 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ r1 = 3 সে.মি., দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2 = 4 সে.মি. এবং তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ r3 = 5 সে.মি.। যেহেতু বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, সেহেতু কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের বাহুগুলো হবে যথাক্রমে a = r1+ r2 = (3 + 4) সে.মি. = 7 সে.মি., b = r2 + r3 = (4 + s) সে.মি. = 9 সে.মি. এবং c = (r1 + r3) = (3 + 5) সে.মি. = 8 সে.মি.

a, b, c বাহুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা =a+b+c = (7 + 9 + 8) সে.মি. = 24 সে.মি.

নির্ণেয় পরিসীমা 24 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

মনে করি, Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, r1= 5 সে.মি. এবং P কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, r2=3 সে.মি.

বৃত্তদ্বয় পরস্পর বহিস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, r1+r2=5+3=8 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, r1 = 4 সে.মি.

এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, r2=62সে.মি. = 3 সে.মি.

আমরা জানি, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান। এখানে, বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে।

বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব = r1-r2=4-3=1 সে.মি.

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

মনে করি, P কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাস = ৪ সে.মি. এবং Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাস = 6 সে.মি.

P কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ r1=82=4

Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ r2= 62=3

বৃত্তদ্বয় পরস্পর বহি:স্পর্শ করলে, বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = r1 + r2

=4+3=7 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির সমান।

মনে করি, P কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, r1 =102=5 সে.মি

এবং Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, r2=4

বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত PQ= r1 +r2

=5+4=9 সে.মি

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, A ও D; A ও B; B ও C এবং C ও D কেন্দ্রবিশিষ্ট বৃত্তগুলো পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করায় ABCD চতুর্ভুজের পরিসীমা= 2×(A, B, C, D কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি)

= 2(5 + 3 + 8 + 4) সেমি

= 2 ×20 সে.মি. = 40 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

A বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শক AP ও AQ

শর্তমতে, AP = AQ বা, 3x + 1 = x + 11 বা, 3x - x = 11 - 1

বা; 2x = 10

x=102=5

আবার, B হতে বৃত্তে অঙ্কিত স্পর্শক BP ও BR

BR = BP = x + 7 = 5 + 7 = 12

নির্ণেয় BR এর দৈর্ঘ্য 12 একক।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, r1 =102=5 সে.মি

P কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, r2 = 4 সে.মি.

কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব,

OP=OQ-PQ

=r1-r2

=5-4

= 1 সে.মি.

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের দূরত্বের বিয়োগফলের সমান।

তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব= 5-3 = 2 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

ABCD বর্গে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি অন্তর্লিখিত।

বৃত্তটির স্পর্শকের সংখ্যা AB, BC, CD ও AD অর্থাৎ 4টি।

বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা 4টি।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, AB ও AC স্পর্শকদ্বয়ের অন্তর্গত কোণ, BAC = 60°

এখন, ABOC চর্তুভুজের, BOC+ BAC = 180°

বা, BOC + 60° = 180°

বা, BOC = 180° - 60°= 120°

BOC = 120°

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

আমরা জানি, বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব

PBO = 90°

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

এখানে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের PA ও PB দুইটি স্পর্শক

সুতরাং,  PA = PB

বা, 2x + 3 = x + 4

বা, 2x - x = 4 - 3

x = 1

PA এর দৈর্ঘ্য = 2x + 3

= 2.1 + 3 = 2 + 3 = 5

PA এর দৈর্ঘ্য 5 একক

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

বৃত্তের বহিঃস্প কোনো বিন্দু হতে ঐ বৃত্তে দুইটি স্পর্শক টানা হলে স্পর্শক, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব।

OAAP এবং OB BP

PAO = 90° এবং PBO = 90°

এখানে, APB = 40°

OAPB চতুর্ভুজে, AOB+ PBO+ APB+PAO = 360°

বা, AOB + 90°+ 40° + 90° = 360°

বা, AOB + 220°= 360°

বা,AOB = 360° - 220°

বা, AOB = 140°

প্রবৃদ্ধ AOB = 360°- 140° = 220°

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে BA স্পর্শক হলে, OA স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অর্থাৎ, OAAB

OAB সমকোণী ত্রিভুজে, OB2+OA2+ AB2

বা, OA2=OB2- AB2

বা, OA=OB2- AB2

=122-102

=44

=211

সুতরাং, OC = OA =211সে.মি. [একই বৃত্তের ব্যাসার্ধ]

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PA এবং PB দুইটি স্পর্শক,

এবং PAB = 60°

PAO = 90° [স্পর্শক স্পর্শবিন্দুতে ব্যাসার্ধের ওপর লম্ব]

বা, PAB+ OAB = 90°

বা, 60^ + OAB = 90°

OAB = 90 deg - 60° = 30°

OBA = 30 deg [ OA = OB]

এখন, △ AOB এ,

AOB+ OAB+ OBA = 180°

বা, AOB + 30°+ 30°= 180°  [ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°]

বা, AOB + 60°= 180°

বা, AOB = 180° - 60°= 120°

AOB = 120°

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
95

Related Question

View All
উত্তরঃ

দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের একই পার্শ্বে থাকলে, স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলে।

চিত্রে P ও Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয়ের একটি সরল সাধারণ স্পর্শক AB।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
135
উত্তরঃ

দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের বিপরীত পার্শ্বে থাকলে স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বলে।

চিত্রে P ও Q কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয়ের একটি সাধারণ স্পর্শক AB.I

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
71
উত্তরঃ

দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক যদি বৃত্ত দুইটিকে একই বিন্দুতে স্পর্শ করে তবে ঐ বিন্দুতে বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করে বলা হয়। এরূপ ক্ষেত্রে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয় যদি স্পর্শকের বিপরীত পার্শ্বে থাকে তাহলে বৃত্ত দুইটি বহিঃস্পর্শ হয়েছে বলা হয়।

চিত্রে M ও N কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় P বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
71
উত্তরঃ

দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক যদি বৃত্ত দুইটিকে একই বিন্দুতে স্পর্শ করে তবে ঐ বিন্দুতে বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করেছে বলা হয়। এরূপক্ষেত্রে, বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয় যদি স্পর্শকের একই পার্শ্বে থাকে তাহলে বৃত্ত দুইটি অন্তঃস্পর্শ হয়েছে বলা হয়।

চিত্রে, MওN কেন্দ্রবিশিষ্ট বৃত্তদ্বয় P বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
190
উত্তরঃ

সমতলম্ব একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি দুইটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয়।

চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের PQ একটি ছেদক।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
67
উত্তরঃ

সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির স্পর্শক বলা হয়।

চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের A বিন্দুতে PQ একটি স্পর্শক।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
137
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews