কাঠের এবং স্টিল ও অ্যালুমিনিয়ামের দরজা-জানালার মধ্যে সুবিধা-অসুবিধা নিচে আলোচনা করা হল-
কাঠের দরজা-জানালা | স্টিল ও অ্যালুমিনিয়ামের দরজা-জানালা |
| ১. অপেক্ষা কৃত কম শক্তিশালী । | ১. কাঠের তুলনায় বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী । |
| ২. কাঠ অগ্নিরোধক নয় । | ২. এ ধরনের দরজা-জানালা অধিক অগ্নিরোধক হয়। |
| ৩. নির্মাণ উপকরণের মধ্যে কাঠ নির্মিত সামগ্রী অত্যধিক ব্যয়বহুল হয় বলে বিলাসবহুল বাড়িতে কাঠের দরজা-জানালা ব্যবহার করা হয় । | ৩. আধুনিক ডিজাইনের সাথে মানানসই বলে বর্তমানে প্রায় সব বাড়িতে অ্যালুমিনিয়ামের দরজা-জানালা ব্যবহার করা হয়। |
| ৪. আবহাওয়া পরিবর্তনে এর সংকোচন ও প্রসারণ ঘটে। | ৪. আবহাওয়া পরিবর্তনে এর সংকোচন ও প্রসারণ ঘটে না। |
| ৫. এটিতে সহজেই ঘুনে ধরে ও পচন ধরে যায় । | ৫. এটিতে ঘুনেও ধরে না ও পানির সংস্পর্শে পচনও ধরে না। |
| ৬. রক্ষণাবেক্ষণ কঠিন ও ব্যয়বহুল। | ৬. রক্ষণাবেক্ষণ সহজ ও অত্যন্ত স্বল্প ব্যয় সাপেক্ষ । |
| ৭. কাঠের ফ্রেমিং এর জন্য কাচের পরিমাণ কমে যায় | ফলে আলো কম প্রবেশ করে। | ৭. স্টিল ও অ্যালুমিনিয়ামে ফ্রেমিং এর জন্য কাচের | পরিমাণ বেশি পাওয়া যায় ফলে আলো বেশি প্রবেশ করে । |
| ৮. ফিনিশিং-এর জন্য দক্ষ কারিগরের প্রয়োজন ও | অধিক শ্রমসাধ্য । | ৮. তুলনামূলক কম দক্ষ কারিগরের প্রয়োজন ও ততটা শ্রম সাধ্য নয় । |
| ৯. তৈরিতে সময় বেশি লাগে । | ৯. তৈরি মাপে পাওয়া যায় বলে সময় কম লাগে |
Content added || updated By
Read more