জাভাস্ক্রিপ্ট টাইপ পরিবর্তন (JS Type Conversion)

জাভাস্ক্রিপ্ট ব্যাসিক (JS Basic Tutorial) - জাভাস্ক্রিপ্ট (JavaScript) - Web Development

899

Number() মেথড নম্বরে, String() মেথড স্ট্রিং-এ, Boolean() মেথড বুলিয়ানে রুপান্তর করে।


জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ

জাভাস্ক্রিপ্টে ৫ ধরনের ডাটা টাইপ রয়েছে যাদের মধ্যে ভ্যালু থাকেঃ

  • string
  • number
  • boolean
  • object
  • function

অবজেক্ট ৩ ধরনের হয়ঃ

  • Object
  • Date
  • Array

এবং 2 ধরনের ডাটা টাইপ রয়েছে যাদের ভ্যালু নেইঃ

  • Null
  • Undefined

typeof অপারেটর

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের ডাটা টাইপ পাওয়ার জন্য typeof অপারেটর ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=490

লক্ষ্য করুনঃ

  • NaN এর ডাটা টাইপ হলো number
  • array এর ডাটা টাইপ হলো object
  • date এর ডাটা টাইপ হলো object
  • null এর ডাটা টাইপ হলো object
  • একটি আনডিফাইন্ড ভ্যারিয়েবলের ডাটা টাইপ হলো  undefined*
  • ভ্যালু এসাইন করা হয়নি এমন ভ্যারিয়েবলের ডাটা টাইপ হলো  undefined*

একটি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অ্যারে অথবা তারিখ কিনা যাচাই করার জন্য আপনি typeof অপারেটর ব্যবহার করতে পারবেন না।


typeof এর ডাটা টাইপ

typeof অপারেটর ভ্যারিয়েবল নয়। ইহা একটি অপারেটর। অপারেটরের ( + - * /) কোনো ডাটা টাইপ থাকে না।

কিন্তু, typeof অপারেটর অপারেন্ডের টাইপ ধারন করে সবসময় একটি স্ট্রিং রিটার্ন করে।


constructor প্রোপার্টি

constructor প্রোপার্টি সকল জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের কন্সট্রাক্টর ফাংশন রিটার্ন করে।

kt_satt_skill_example_id=494

একটি অবজেক্ট অ্যারে(তার মধ্যে "Array" শব্দটি আছে কিনা) কিনা যাচাই করার জন্য আপনি constructor প্রোপার্টি ব্যবহার করতে পারেনঃ

kt_satt_skill_example_id=495

একটি অবজেক্ট Date(তার মধ্যে "Date" শব্দটি আছে কিনা) কিনা যাচাই করার জন্য আপনি constructor প্রোপার্টি ব্যবহার করতে পারেনঃ

kt_satt_skill_example_id=497

জাভাস্ক্রিপ্ট টাইপ কনভার্সন

জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলকে একটি নতুন ভ্যারিয়েবল এবং অন্য ডাটা টাইপে রূপান্তরিত যায়ঃ

  • একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন ব্যবহার করে
  • স্বয়ংক্রিয়ভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে

নম্বরকে স্ট্রিং-এ রূপান্তর

String() গ্লোবাল মেথডটি নম্বরকে স্ট্রিং-এ রূপান্তরিত করে।

এতে যেকোন ধরনের নম্বর, লিটারাল, ভ্যারিয়েবল বা এক্সপ্রেশন ব্যবহার করা যাবেঃ

kt_satt_skill_example_id=501

Number মেথডের toString() একই কাজ করে।

kt_satt_skill_example_id=502

আমাদের Number মেথড পরিচ্ছেদে আরো অনেক মেথড পাবেন।


বুলিয়ানকে স্ট্রিং-এ রূপান্তর

String() গ্লোবাল মেথডটি বুলিয়ানকে স্ট্রিং-এ রুপান্তরিত করে।

kt_satt_skill_example_id=503

toString() বুলিয়ান মেথডও একই কাজ করে।

kt_satt_skill_example_id=506

তারিখকে স্ট্রিং-এ রূপান্তর

String() গ্লোবাল মেথডটি তারিখকে স্ট্রিং-এ রুপান্তর করে।

kt_satt_skill_example_id=509

toString() Date মেথডও একই কাজ করে।

kt_satt_skill_example_id=511

আমাদের Date মেথড পরিচ্ছেদে আরো অনেক মেথড পাবেন।


স্ট্রিংকে নম্বরে রূপান্তর

Number() গ্লোবাল মেথডটি নম্বরকে স্ট্রিং-এ রুপান্তর করে।

স্ট্রিং নম্বর("3.14") নম্বরে(3.14) রুপান্তর হয়।

এম্পটি স্ট্রিং 0 তে রুপান্তরিত হয়।

অন্য সবকিছু NaN হবে।

kt_satt_skill_example_id=513

আমাদের Number মেথড পরিচ্ছেদে আপনি আরো মেথড পাবেন।


ইউনারী + অপারেটর

ইউনারী + অপারেটর একটি ভ্যারিয়েবলকে নম্বরে রুপান্তর করতে ব্যবহার করা যাবেঃ

kt_satt_skill_example_id=515

যদি ভ্যারিয়েবলকে রুপান্তর করা না যায় তারপরও এর টাইপ number এ রুপান্তরিত হয়, যার ভ্যালু NaN হবেঃ

kt_satt_skill_example_id=516

বুলিয়ানকে নম্বরে রূপান্তর

Number() গ্লোবাল মেথডটি বুলিয়ানকে নম্বরে রুপান্তর করে।

kt_satt_skill_example_id=517

তারিখকে নম্বরে রূপান্তর

Number() গ্লোবাল মেথডটি তারিখকে নম্বরে রুপান্তর করেঃ

kt_satt_skill_example_id=518

getTime() date মেথডও একই কাজ করে।

kt_satt_skill_example_id=519

স্বয়ংক্রিয় টাইপ কনভার্সন

যখন জাভাস্ক্রিপ্ট একটি "ভুল" ডাটা টাইপ নিয়ে কাজ করে, তখন এটি "সঠিক" টাইপের ভ্যালুতে রূপান্তর করতে চেষ্টা করে।

ফলাফল এমন হতে পারেঃ

kt_satt_skill_example_id=520

স্বয়ংক্রিয় স্ট্রিং কনভার্সন

আপনি একটি অবজেক্ট অথবা ভ্যারিয়েবলের আউটপুট নিতে চাইলে জাভাস্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে ভ্যারিয়েবলের toString() ফাংশনকে কল করেঃ

kt_satt_skill_example_id=522

নম্বর এবং বুলিয়ানের ক্ষেত্রেও একই রকম ঘটেঃ

kt_satt_skill_example_id=524

জাভাস্ক্রিপ্ট টাইপ কনভার্সন টেবিল

নিম্নোক্ত টেবিলে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ভ্যালুকে নম্বর, স্ট্রিং, এবং বুলিয়ানে রুপান্তর করে দেখানো হয়েছেঃ

প্রকৃত
মান
নম্বরে
রুপান্তর
স্ট্রিং-এ
রুপান্তর
বুলিয়ানে
রুপান্তর
false0"false"false
true1"true"true
00"0"false
11"1"true
"0"0"0"true
"1"1"1"true
NaNNaN"NaN"false
InfinityInfinity"Infinity"true
-Infinity-Infinity"-Infinity"true
""0""false
"20"20"20"true
"twenty"NaN"twenty"true
[ ]0""true
[20]20"20"true
[10,20]NaN"10,20"true
["twenty"]NaN"twenty"true
["ten","twenty"]NaN"ten,twenty"true
function(){}NaN"function(){}"true
{ }NaN"[object Object]"true
null0"null"false
undefinedNaN"undefined"false

কোটেশনের ভ্যালুগুলো স্ট্রিং ভ্যালু নির্দেশ করে।

লাল রংয়ের ভ্যালু দ্বারা বুঝানো হয়েছে প্রোগ্রামাররা এই ভ্যালু প্রত্যাশা করে না।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...