তাল
সংগীতে মাত্রার ছন্দোবদ্ধ রূপকে তাল বলে। এই তাল মাত্রা, লয়, তালি, খালি, বিভাগ ইত্যাদির সমন্বয়ে গঠিত। মাত্রা, আঘাত, অনাঘাত ও বিভাগের সমন্বয়ে সৃষ্ট ছন্দকলাকে তাল বলে। তাল দুই প্রকার- সমপদী তাল ও বিসমপদী তাল।
সমপদী তাল
যে তালের প্রতিটি বিভাগের মাত্রা সংখ্যা সমান তাকে সমপদী তাল বলে।
বিসমপদী তাল
যে তালের প্রতিটি বিভাগের মাত্রা সংখ্যা অসমান তাকে বিসমপদী তাল বলে।
তাললিপি
তালের লিখিত রূপকে তাললিপি বলে। যেমন তে, রে, কে, ধিন ইত্যাদি।
মাত্রা
তালের একককে মাত্রা বলে।
ঠেকা
প্রতিটি তালের বোল-বাণী যুক্ত একটি নির্দিষ্ট রচনা থাকে তাকে ঠেকা বলা হয়।
আঘাত
তালের কোনো কোনো মাত্রায় অতিরিক্ত ঝোঁক পড়ে এই স্থানগুলোকে আঘাত বলে। আঘাতের অন্য নাম তালি বা ভরি।
অনাঘাত
তালের কোনো কোনো মাত্রায় ঝোঁক পড়লেও তালি না দিয়ে উপরে হাত প্রদর্শিত হয়, এই স্থানগুলোকে খালি বা ফাঁক বলে।
গৃহ
এক বা একাধিক মাত্রার বিভাগকে বলে গৃহ।
সম
সাধারণত তালের প্রথম আঘাতকে বলে সম।
লয়
তালের গতিকে লয় বলে। লয় তিন প্রকার। যেমন: বিলম্বিত, মধ্য ও দ্রুত।
বিলম্বিত লয়
ধীরগতির লয়কে বলে বিলম্বিত লয়।
মধ্য লয়
মাঝারি গতির লয়কে বলে মধ্যলয়।
দ্রুত লয়
দ্রুতগতির লয়কে বলে দ্রুত লয় বা জলদ।
তাললিপি পরিচিতি
তাল লেখার পদ্ধতিকে বলে তাললিপি। এতে মাত্রা, সম, আঘাত, অনাঘাত ও বিভাগ চিহ্নগুলো নির্দেশ করে ।
ঠেকার উল্লেখ থাকে। তালযন্ত্রে বোলসমূহ বিভাগ অনুযায়ী বাজাবার ক্রিয়াকে বলা হয় ঠেকা। ঠেকার নিচ দিয়ে ১, ২, ৩ এইভাবে মাত্রা নম্বর দেওয়া হয় এবং ঠেকার ওপরে নির্দিষ্ট জায়গায় তাল চিহ্নগুলো দেওয়া হয়।
তালের বর্ণ
তবলার তালকে প্রকাশের জন্য যে বাণী ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। সংগীতে যেমন সাতটি স্বরের ব্যবহার রয়েছে, তেমনি তবলায় দশটি বর্ণ রয়েছে। বর্ণ দুই প্রকার- মৌলিক বর্ণ ও যৌগিক বর্ণ। যে বর্ণ এককভাবে প্রকাশিত হয় তাকে মৌলিক বর্ণ বলে। যেমন- তা বা না, তি বা তিন, তে, টে বা রে, খুন, দি বা দিন, ক বা কৎ, গে। যে বর্ণ তবলা এবং বায়া উভয়ের সমন্বয়ে প্রকাশিত হয় তাকে যৌগিক বর্ণ বলে। যেমন-
তাল চিহ্ন পরিচিতি আকারমাত্রিক ভাতখণ্ডে
সম + X
দ্বিতীয় আঘাত ২ ২
তৃতীয় আঘাত ৩ ৩
চতুর্থ আঘাত 8 8
অনাঘাত ০ ০
বিভাগ | |
তাল: দাদরা
মাত্রা ৬
বিভাগ ২
ছন্দ ৩/৩
সম বা তালি ১ম মাত্রায়
খালি বা ফাঁক ৪র্থ মাত্রায়
পদ সমপদী
দাদরা তালের তাললিপি
মাত্রা ১২৩।৪ ৫৬।১
বোল ধাধিনা। নাতিনা। ধা
চিহ্ন X ০ X
তাল: কাহারবা
মাত্রা ৮
বিভাগ ২
ছন্দ 8/8
সম বা তাল ১ম মাত্রায়
খালি বা ফাঁক ৫ম মাত্রায়
পদ সমপদী
কাহারবা তালের তাললিপি
মাত্রা ১২৩৪।৫৬৭৮।১
বোল ধাগেতেটে। নাগেধিনা।ধা
চিহ্ন X ০ X
ত্রিতাল তালের তাললিপি
মাত্রা ১২৩৪।৫৬৭৮। ৯১০১১১২।১৩১৪১৫৬।১
বোল ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা। না তিন তিন না। তেটে ধিন ধিন ধা । ধা
চিহ্ন X ২ ৩
Read more