প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল: পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং শিট, ডাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড।
অঙ্কন প্রণালি:
- নিম্নের চিত্রানুরূপ সেমি সার্কুলার আর্চটি খুব হালকা করে এঁকে নিতে হবে।
- এবার প্রয়োজনীয় অংশ গাঢ় করে নিতে হবে।
- অক্ষরসমূহ গাইড লাইন দিয়ে লিখতে হবে। এতে লাইন বা শব্দসমূহ একই লাইন বরারবর থাকবে।
- সবশেষে খুব হালকা করে সেকশনের ইটের দেয়াল-এর হ্যাচ করতে হবে।
- আর্ডের হ্যাচ করার জন্য আর্চের কেন্দ্র থেকে বাইরের দিকে সেট স্কয়ার এর সাহায্যে সমান দূরত্বের লাইন এঁকে নিতে হবে।
চিত্র - ৯.১: একটি অর্ধ-বৃত্তাকার আর্চের বিভিন্ন অংশ
Content added By
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল: ড্রয়িং শিট, পেনসিল, ইরেজার, কম্পাস, সেট স্কয়ার, স্কচ টেপ
অঙ্কন প্রণালি :
- নিম্নের চিত্রানুরূপ কেন্দ্রের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার আর্চসমূহ খুব হালকা করে এঁকে নিতে হবে ।
- এবার প্রয়োজনীয় অংশ গাঢ় করে নিতে হবে।
- অক্ষরসমূহ গাইড লাইন দিয়ে লিখতে হবে। এতে লাইন বা শব্দসমূহ একই লাইন বরাবর থাকবে ।
- সবশেষে খুব হালকা করে সেকশনের ইটের দেয়াল ও পাথর-এর হ্যাচ করতে হবে।