প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামালঃ
পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটাস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং শিট, ডাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড।
অঙ্কন প্রণালীঃ
- প্রথমে ড্রয়িং বোর্ডটিকে ডাস্টার-এর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে শিট স্থাপন করে বর্ডার লাইন টেনে নিতে হবে।
- এবার নির্দিষ্ট মাপের গ্রাফ আঁকতে হবে। গ্রাফ অঙ্কনের পর নির্দিষ্ট ঘর গুনে প্রতিটি অক্ষর চিত্রের মত করে লিখতে হবে
চিত্র-৩.২: সিঙ্গেল স্ট্রোকে ইংরেজি অক্ষর ও সংখ্যা
- বক্র রেখাসমূহ খালি হাতে না এঁকে কম্পাস বা ফ্রেঞ্চ কার্ডের সাহায্যে আঁকতে হবে। প্রতিটি ঘর শুনে সঠিক অনুপাতে আঁকতে হবে।
- ট্রেসিং বা এ জাতীয় পাতলা কাগজ হলে গ্রাফ উল্টা দিকে করলে অক্ষর লিখার সময় মুহুতে অসুবিধা হয় না।
Content added By