ষষ্ঠ শ্রেণি অনুশীলনী গাইড ও নোট

Class 6 Guide & Notes
2.7k

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও:

১। ৪, ৬, ৭, ৯,১২ সংখ্যাগুলোর কোনটি মধ্যক?
(ক) ৭
(খ) ৬
(গ) ৯
(ঘ) ১২

২। ৮, ৯, ১০, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর কোনটি মধ্যক?
(ক) ৯
(খ) ১১
(গ) ১৬
(ঘ) ১৪

৩। ৪,৫,৮,৬,৭,১২ সংখ্যাগুলোর কোনটি প্রচুরক?
(ক) ৬
(খ) ৭
(গ)১২
(ঘ) প্রচুরক নেই

৪। ৮, ১২, ১১, ১২, ১৪, ১৮ সংখ্যাগুলোর কোনটি প্রচুরক?
(ক) ৮
(খ) ১১
(গ) ১২
(ঘ) ১৮

৫। উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি?
(ক) মধ্য পদদ্বয়ের গড়
(খ) মধ্য পদদ্বয়ের সমষ্টি
(গ) শেষ পদদ্বয়ের গড়
(ঘ) প্রথম দুইটি পদের সমষ্টি

৬। ৪৮, ২২, ২৮, ২৫, ১৫ উপাত্তগুলো কোন ধরনের?
(ক) বিন্যস্ত
(খ) অবিন্যস্ত
(গ) ঊর্ধ্বক্রমে সাজানো
(ঘ) অধঃক্রমে সাজানো

৭। নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত?
(ক) ৮, ৬, ০, ৪
(খ) ২, ৪, ২, ৪
(গ) ৮, ৬, ৪, ২
(ঘ) ২, ৪, ৮, ০

৮। ৬, ১২, ২২, ২২, ২৬, ৩০, ৩৬ উপাত্তসমূহের?
(i) প্রচুরক ২২
(ii) মধ্যক ২২
(iii) গড়, মধ্যক ও প্রচুরক পরষ্পর সমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, ও iii

নিচের তথ্যের আলোকে ৯-১২ নং প্রশ্নের উত্তর দাও:
৬ জন শিক্ষার্থীর ২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল:
৮, ১০, ১৬, ১৪, ১৬, ২০
৯। উপাত্তসমূহের প্রচুরক কত?
(ক) ৮
(খ) ১৪
(গ) ১৬
(ঘ) ২০

১০। মধ্যক কত?
(ক) ১৪
(খ) ১৫
(গ) ১৬
(ঘ) ৩০

১১। গড় কত?
(ক) ১৩.৬
(খ) ১৪
(গ) ১৬
(ঘ) ১৬.৮

১২। উপাত্তগুলোর সঠিক তথ্য হলো-
(i) সর্বোচ্চ নম্বর ১৬
(ii) সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য ১২
(iii) পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর ৪০%
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, ও iii

১৩ । তথ্য ও উপাত্ত কী? উদাহরণের মাধ্যমে উপস্থাপন কর।

১৪। কালামের ওজন ৫০ কেজি। আবার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গড় ওজন ৫০ কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়? ব্যাখ্যা কর।

১৫। তোমাদের শ্রেণির ২০ জন ছাত্র-ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর ৩০,৪০,৩৫,৫০,৬০,৭০, ৬৫,৭৫,৬০,৭০,৬০,৩০,৪০,৮০,৭৫,৯০,১০০,৯৫,৯০,৮৫।
(ক) এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত?
(খ) উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত কর।
(গ) উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধঃক্রম অনুসারে সাজাও।

১৬। তোমার শ্রেণির ১৫ জনের ওজন উপস্থাপন কর এবং গড় নির্ণয় কর।

১৭। নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় কর।

৯, ১২, ১০, ৬, ১৫, ৮, ৭, ১৪, ১৩।

১৮। নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় কর:
১৪০০, ২৫০০, ১৫০০, ৭০০, ৬০০, ৯০০, ১০৫০, ১১০০, ৮০০, ১২০০।

১৯। ৯, ১৬, ১৪, ২২, ১৭, ২০, ১১, ৭, ১৯, ১২, ২১ উপাত্তসমূহের মধ্যক নির্ণয় কর।

২০। ৫, ৭, ১২, ১০, ৯, ১৯, ১৩, ১৫, ১৬, ২৪, ২১, ২৩, ২৫, ১১, ১৪, ২০ সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় কর।

২১। কোনো উপাত্তের সাংখ্যিক মান ৪,৫,৬,৭,৮,৮,৯,১১,১২। এদের প্রচুরক নির্ণয় কর।

২২। ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ সাংখিক মানের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় কর।

২৩। নিচে ৩৮ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় (টাকায়) দেওয়া হলো,
১৫৫,১৬৫,১৭৩,১৪৩,১৬৮, ১৪৬,১৫৬,১৬২,১৫৮,১৪৮,১৫৯,১৪৭,১৫০,১৩৬,১৩২,১৫৬,১৪০, ১৫৫,১৪৫,১৩৫,১৫১,১৪১,১৬৯,১৪০,১২৫,১২২,১৪০,১৩৭,১৪৫,১৫০,১৬৪,১৪২,১৫৬, ১৫২, ১৪৬,১৪৮,১৫৭ ও ১৬৭।

(ক) মানের ক্রমানুসারে উপাত্তসমূহ সাজাও, সারণিবদ্ধ কর ও গড় নির্ণয় কর।
(খ) উপাত্তসমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।

২৪। সকাল ৬.০০ থেকে শুরু করে সুজনের ৩ ঘণ্টা অন্তর ১২ ঘণ্টার তাপমাত্রা (ফারেনহাইট) রেখাচিত্রের মাধ্যমে দেখাও:
(ক) ০° থেকে ৯৮° পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে?
(খ) ১২ ঘণ্টায় তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও।

২৫। একজন শিক্ষার্থী ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখল।
২১,৩৭,৪০,২২,৩৯,৩৫, ২২,২৫,৩২,২২,২১,৩৭,৪০,২২,৩৯,৩৫,২৫,৩২,২২,৩৭,৩৯,৩২,২২,৩৭,
৩২,৪০,৩৭,২২,৩৫,২২.
(ক) প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখ।
(ক) উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।
(গ) প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...