সম্পাদ্য ৬। চাঁদার সাহায্যে 40° কোণ আঁকতে হবে।
নিচের ধাপগুলো অনুসরণ করে চাঁদার সাহায্যে 40° কোণ আঁকা যায়।
১। যেকোনো রশ্মি AB আঁকি।
২। চাঁদার কেন্দ্র A বিন্দুতে বসাই এবং এর সরল ধার AB বরাবর বসাই।
৩। ডানদিক থেকে চাঁদার স্কেলে 40° নির্দেশক দাগের উপরে একটি বিন্দু C চিহ্নিত করি।
৪। চাঁদাটি সরিয়ে AC রশ্মি আঁকি। ∠BAC কোণের পরিমাণ 40° ।

সম্পাদ্য ৭। প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে।
মনে করি, ∠ A দেওয়া আছে। এর সমান একটি কোণ আঁকতে হবে।
নিচের ধাপগুলো অনুসরণ করি:
১। যেকোনো একটি রশ্মি PQ নিই।
২। প্রদত্ত angle A এর A বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা স্থাপন করি এবং যেকোনো ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকি যা ∠ A এর রশ্মিগুলোকে B ও C বিন্দুতে ছেদ করে।
৩। একই ব্যাসার্ধ নিয়ে P কে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি যা রশ্মিটিকে বিন্দুতে ছেদ করে।
৪। Q কে কেন্দ্র করে BC এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। এ বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে R বিন্দুতে ছেদ করে।
৫। P, R যোগ করে বর্ধিত করি। ফলে, ∠ RPQ তৈরি হলো। ∠ RPQ এর মান ∠ A এর সমান।

| কাজ: ১। এক টুকরা কাগজের বিন্দুতে দুইটি রশ্মি দিয়ে ∠ AOB আঁকি। O বিন্দুর মাঝ দিয়ে কাগজটি এমনভাবে ভাঁজ করি যেন OA রশ্মি OB রশ্মির উপর আপতিত হয়। ভাঁজের দাগ বরাবর OC রেখা আঁকি। চাঁদার সাহায্যে ∠ AOC ও ∠COB মেপে দেখি যে তারা সমান। OC রেখাকে ∠ AOB কোণের সমদ্বিখণ্ডক বলা হয়। |
সম্পাদ্য ৮: একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে।
মনে করি, ∠ BAC একটি নির্দিষ্ট কোণ। রুলার-কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে।
১। A বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোণের রশ্মিগুলোকে B ও C বিন্দুতে ছেদ করে।

২। B কে কেন্দ্র করে BC এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি।
৩। C বিন্দুকে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এ বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে D বিন্দুতে ছেদ করে। A, D যোগ করি। AD রেখাংশ ∠BAC এর সমদ্বিখণ্ডক।

| কাজ: ১। উপরের ধাপ ২-এ BC' এর অর্ধেকের চেয়ে কম ব্যাসার্ধ নিলে কী হবে? |
বিশেষ মাপের কোণ অঙ্কন
চাঁদা ব্যবহার না করেও কিছু বিশেষ মাপের কোণ আঁকা যায়। যেমন, 60°, 120°, 30°, 45° ইত্যাদি।
সম্পাদ্য ৯। 60° কোণ আঁকতে হবে।
নিচের ধাপগুলো অনুসরণ করি:
১। একটি সরলরেখার উপর বিন্দুচিহ্নিত করি।
২। পেন্সিল কম্পাসের কাঁটাটি O বিন্দুতে রেখে সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সরলরেখাটিকে A বিন্দুতে ছেদ করে।

৩। A কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি B বিন্দুতেছেদ করে।
81 O, B যোগ করি। ∠BOA এর মান 60°।
| কাজ: ১। চাঁদা ব্যবহার না করে নিচের কোণগুলো আঁক: 45°, 30°, 120°. |