ষষ্ঠ শ্রেণি অনুশীলনী গাইড ও নোট

Class 6 Guide & Notes
163

১. পোশাকের যত্নকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

২. কোন ধরনের তন্তুর পোশাকগুলো একসাথে ধোওয়া যায়?
ক. সুতি ও লিনেন
খ. লিনেন ও রেশমি
গ. সুতি ও পশমি
ঘ. রেশমি ও পশমি

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ নং ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
জেবা আলমারিতে তুলে রাখার জন্য তার সুতি শাড়িগুলো ধুয়ে মাড় না দিয়ে হালকা ভেজা থাকতেই ইস্ত্রি করল।
৩. জেবা হালকা ভেজা থাকতেই শাড়িগুলো ইস্ত্রি করল কেন?
ক. বিদ্যুৎ খরচ বাঁচাতে
খ. কাপড়ের আকৃতি ঠিক রাখতে
গ. তন্তু নরম রাখতে
ঘ. কাপড়ের গরম ভাব দূর করতে

৪. জেবা শাড়িতে মাড় না দেওয়ার কারণ-
i. দীর্ঘদিন সংরক্ষণ করা
ii. পোকার আক্রমণ থেকে রক্ষা করা
iii. সময় বাঁচানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১. লাবণ্য শীতের শেষে তার সোয়েটার জ্যাকেট মোজা মাফলার ধুয়ে শুকিয়ে আলমারিতে তুলে রাখল। একদিন বেড়াতে যাওয়ার জন্য তার সিল্কের জামাটি আলমারি থেকে বের করে দেখল জামাটি পোকায় কেটেছে।
ক. রঙিন পোশাক কোথায় শুকানো উচিত?
খ. পোশাকের যত্ন বলতে কী বোঝায়?
গ. লাবণ্য তার শীতের পোশাকগুলোর কোন ধরনের যত্ন নিল? ব্যাখ্যা করো।
ঘ. সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাবেই লাবণ্যর জামাটি নষ্ট হয়েছে। বুঝিয়ে লেখো।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...