গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব (পাঠ ২)

ক বিভাগ- গৃহ ও গৃহ ব্যবস্থাপনা - গার্হস্থ্যবিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

626

পরিকল্পনার মাধ্যমেই আমরা ঠিক করে নেই, কোন কাজের পর কোনটা করব, কখন, কীভাবে করব ইত্যাদি। পরিকল্পনা করে নিলে কাজ করাটাও সহজ হয়ে যায়। কাজের পরিকল্পনাটা সব সময় লিখিতভাবে করতে হয়, যাতে মনে থাকে।

পরিকল্পিত কাজ: যে কাজ পরিকল্পনার মাধ্যমে করা হয়, তাই পরিকল্পিত কাজ। পরিকল্পনা করে কাজ করলে, ভুল ত্রুটি কম হয় এবং সময়মতো কাজটা সম্পন্ন হয়।

পরিকল্পিত কাজের সুবিধা-

  • সারাদিন কোন কাজের পর কোন কাজ করা হবে তা জানা যায়।
  • সব কাজ সময়মতো সম্পন্ন করা যায়।
  • কোনো বিশৃঙ্খলা দেখা যায় না।
  • সময়, শক্তি, টাকা-পয়সা ইত্যাদি সম্পদের সঠিক ব্যবহার হয়।
  • যে কোনো কাজেই সফল হওয়া যায়।
কাজ - ১ সকালে স্কুলে যাওয়ার জন্য আগের দিন পরিকল্পনা করে তুমি কী কী কাজ কর তার একটি তালিকা তৈরি করো।

অপরিকল্পিত কাজ: পরিকল্পিত কাজের বিপরীত কথাটাই হলো অপরিকল্পিত কাজ।

কল্পনা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আজ তার অঙ্ক শ্রেণি-পরীক্ষা হলো। গতকাল স্কুল থেকে বাসায় এসে সে বন্ধুর সাথে ফোনে গল্প করেছে। সন্ধ্যার পর অনেকক্ষণ টেলিভিশন দেখেছে। রাতে খাবার পর শুধু ছবি এঁকেছে। অযথা সময় নষ্ট করার ফলে পরীক্ষার জন্য সে কোনো রকম প্রস্তুতি নিতে পারেনি। ফলে দেখা গেল যে তার পরীক্ষাটা ভালো হলো না এবং ভালো নম্বরও পেলনা।

আমাদের জীবনে লক্ষ্য অনেক, তাই অনেক কাজও করতে হয়। সেজন্যই পরিকল্পনা না থাকলে আমরা সব কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে পারব না। অপরিকল্পিত বা অগোছালো কাজ কখনও সফলতা আনে না।

কাজ - ২ অপরিকল্পিত কাজের অসুবিধাগুলো কী তালিকা করো।
কাজ - ৩ তুমি কোন কাজগুলো পরিকল্পনা করে কর আর কোনগুলো পরিকল্পনা ছাড়া কর তার একটি তালিকা করো।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও

শুক্রবার দুপুরের পর রিতা স্কুলের জামাকাপড়, জুতা মোজা ধুয়ে শুকাতে দিল। কিন্তু রোদ না থাকায় সেগুলো ভেজা থাকে এবং পরদিন সে স্কুলে যেতে পারে না।

Promotion

Are you sure to start over?

Loading...