গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ত্রুটি

রাষ্ট্র ও সরকার ব্যবস্থা - পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি | NCTB BOOK

2.1k

অনেক গুণ থাকা সত্ত্বেও গণতন্ত্রের কিছু ত্রুটি আছে । নিচে এগুলো আলোচনা করা হলো ।
১ . গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার উপর গুরুত্ব প্রদান : গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণ করা হয় বলে এখানে গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার ওপর গুরুত্ব বেশি দেওয়া হয়। অর্থাৎ এতে মাথা গণনা করা হয়, মেধার বিচার করা হয় না ।

২. দলীয় শাসন ব্যবস্থা : এ ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। নির্বাচিত দল শাসন কার্য পরিচালনায় দলীয় আদর্শ ও কর্মসূচীকে প্রাধান্য দিয়ে থাকে। ফলে অন্যান্য দলের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে।


৩. ব্যয়বহুল ও অর্থের অপচয় হয় : গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়। নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন হয়। এছাড়া নির্বাচনের সময় প্রার্থীরা নির্বাচনি প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় করে । নির্বাচনে জনগণের সমর্থন আদায়ের জন্য প্রতিটি দল লিফলেট, পোস্টার, জনসভা ইত্যাদি করে প্রচুর অর্থ ব্যয় করে । এতে সময়, সম্পদ ও অর্থের অপচয় হয় ।


৪. ঘন ঘন নীতির পরিবর্তন : গণতন্ত্রে ঘন ঘন সরকার পরিবর্তন হয় । গণতন্ত্রে নির্বাচিত দল নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠন করে এবং প্রতিটি দল তাদের নীতির ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে । কোনো কোনো ক্ষেত্রে সরকারের কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগেই তাদের মেয়াদ শেষ হয়ে যায় । সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারের নীতিও পরিবর্তন হয়। ফলে কখনো কখনো রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয় ।

# বহুনির্বাচনী প্রশ্ন

অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

একটি দেশে ঘন ঘন রাষ্ট্রীয় উন্নয়ন নীতির পরিবর্তন হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন নীতি গৃহীত হয়।
এতে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

Promotion

Are you sure to start over?

Loading...