রাষ্ট্রের ধরন

রাষ্ট্র ও সরকার ব্যবস্থা - পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি | NCTB BOOK

1.4k

বিশ্বে বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা লক্ষ করা যায় । নিম্নে রাষ্ট্রের বিভিন্ন ধরন লক্ষ করি ।

অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র
সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না-থাকার ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের হয়, যেমন- পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র। 

পুঁজিবাদী রাষ্ট্র
পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায়, যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় । এ সরকারব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ (ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা) ব্যক্তিগত মালিকানায় থাকে । এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন । বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী ।
 

সমাজতান্ত্রিক রাষ্ট্র
সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায়, যা ব্যক্তিমালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টনের ব্যবস্থা পরিচালিত হয়। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। সমাজতন্ত্রে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। এ ধরনের রাষ্ট্রে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে । বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না । যেমন- চীন ও কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র ।

ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র
ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে দুভাগে ভাগ করা যায় । যথা গণতান্ত্রিক রাষ্ট্র ও একনায়কতান্ত্রিক রাষ্ট্র ।
 

গণতান্ত্রিক রাষ্ট্র
যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে । এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে । এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতপ্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে । এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। একাধিক রাজনৈতিক দল থাকে, সকলের স্বার্থরক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদিসহ পৃথিবীর অধিকাংশ দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে ।

# বহুনির্বাচনী প্রশ্ন

ছকটি লক্ষ্য কর এবং প্রশ্নের উত্তর দাও

গণতান্ত্রিক রাষ্ট্র
একনায়কতান্ত্রিক রাষ্ট্র
কল্যাণমূলক রাষ্ট্র
পুঁজিবাদী রাষ্ট্র
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।

আলফাজ সাহেব 'ক' নামক রাষ্ট্রে বসবাস করেন। সেখানে সম্পদ ও কলকারখানাগুলো রাষ্ট্র মালিকানাধীন। শ্রেণি, বৈষম্য দূর করার উদ্দেশ্যে রাষ্ট্র এ ধরনের সম্পদের মালিকানার দায়িত্বে থাকে।

Promotion

Are you sure to start over?

Loading...