বিভাগীয় প্রশাসন

বাংলাদেশের সরকার ব্যবস্থা - পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি | NCTB BOOK

1.5k

বাংলাদেশে আটটি বিভাগ আছে। প্রতিটি বিভাগের প্রশাসনিক প্রধান হলেন একজন বিভাগীয় কমিশনার কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তিনি বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন । তিনি তাঁর কাজের জন্য কেন্দ্রের নিকট দায়ী থাকেন। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের কাজ তদারক করেন । বিভাগের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও তত্ত্বাবধান করেন । ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন ও খাস জমির তদারক করেন । বিভাগের ক্রীড়া উন্নয়ন, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করেন । জনকল্যাণ ও সেবামূলক কাজ পরিচালনা করেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন ।

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব 'A' মাঠ প্রশাসনের প্রথম ধাপের একজন কর্মকর্তা। তিনি তাঁর কাজের জন্য কেন্দ্রীয় প্রশাসনের কাছে দায়ী থাকেন এবং জেলার কাজ দেখা-শুনা করেন।

জেলা প্রশাসন-
কেন্দ্রীয় প্রশাসন
উপজেলা প্রশাসন
বিভাগীয় প্রশাসন
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

দুর্জয়ের বাবা সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সরকারের প্রতিনিধি হিসাবে তিনি প্রধান প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। তিনি একটি বিশাল এলাকার যাবতীয় উন্নয়নমূলক কাজের তদারক ও বাস্তবায়ন করে থাকেন।

Promotion

Are you sure to start over?

Loading...