স্বাধীনতা

আইন, স্বাধীনতা ও স্বাম্য - পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি | NCTB BOOK

1k

সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায় । কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। কারণ, সীমাহীন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, কাউকে ইচ্ছামত সবকিছু করার স্বাধীনতা দিলে সমাজে অন্যদের ক্ষতি হতে পারে যা এক অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে । তাই পৌরনীতিতে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয় । অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা । অর্থাৎ স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সকলেই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে ।

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

রিফাত শ্রেণিকক্ষে সবসময় প্রথম বেঞ্চে বসতে চায়। একদিন সে শ্রেণিকক্ষে দেরিতে পৌঁছালেও অন্য এক শিক্ষার্থীকে জোর করে তুলে দিয়ে প্রথম বেঞ্চে স্থান দখল করেন। এতে ঐ শিক্ষার্থীর সাথে রিফাতের দ্বন্ধ হয়। শ্রেণি শিক্ষক জনাব মিজান শ্রেণিকক্ষে আসার পর বিষয়টি অন্য শিক্ষার্থীদের কাছ থেকে শোনেন এবং রিফাতকে বোঝানোর চেষ্টা করেন। পরবর্তীতে রিফাত তার ভুল বুঝতে পারে।

Promotion

Are you sure to start over?

Loading...