পারদর্শিতার মানদন্ড
- স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা পোশাক পরিধান করা
- চিংড়ি নার্সারির বিভিন্ন অংশ চিহ্নিত করা
- চিংড়ি নার্সারির কোন অংশের কি কাজ তা করে শেখা
- শ্রেণি বিন্যাসের উপর ভিত্তি করে এটা কোন ধরনের নার্সারি তা নির্ণয় করা।
- দক্ষতা অর্জনের প্রয়োজনে বিভিন্ন অংশের কাজগুলো বারবার অনুশীলন করা।
(ক) ব্যাক্তিগত সুরক্ষা সরজ্ঞাম
মাক্ষ
স্যানিটাইজার
অ্যাপ্রন
গামবুট
(খ) প্রয়োজনীয় মালামাল
পলিথিন ব্যাগ
স্বচ্ছ পানি
পোনা
মগ
গামলা
(গ) কাজের ধারা
১। নিকটস্থ কোন বাজার থেকে বড় আকারের ২টি পলিথিন ব্যাগ সংগ্রহ করো।
২। এবার নিকটবর্তী কোন হ্যাচারিতে গমন করো।
৩। একটি পলিথিন ব্যাগকে আর একটি পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে ব্যাগ দুটিকে একত্রিত করে এর ভিতরে ৪/৫ লিটার পানি রাখো ।
৪। এবার পলিথিন ব্যাগের পানিতে ৩-৪ হাজার চিংড়ির পোনা রেখে এতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করো।
৫। পলিথিন ব্যাগ অক্সিজেন পূর্ণ হলে অক্সিজেন সিলিন্ডারের নলটি ব্যাগ থেকে বের করে দিয়ে ব্যাগের মুখ রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে বাঁধ যেন অক্সিজেন বের না হয়ে যায়।
৬। অতঃপর পলিথিন ব্যাগের নিচের দুই কোণা রাবার ব্যান্ড দিয়ে বাঁধ যাতে পানি ও অক্সিজেনের চাপে ব্যাগ ফেটে না যায়।
৭। এবার ব্যবহারিক খাতায় প্যাকিং পদ্ধতিটি ধারাবাহিক ভাবে লেখ।
কাজের সতর্কতা:
- গলদা চিংড়ি পি এল পরিবহনের জন্য প্যাকিং অনুশীলন ও কাজের সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ও যথাযথ পোষাক তথা এ্যাপ্রোন, গামবুট, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে।
- নার্সারিতে পোনার আমার দ্বারা যেন কোন ক্ষতি না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
- অক্সিজেন পলিথিনে ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে যেন ফেটে না যায়।
আত্মপ্রতিফলন:
চিংড়ি নার্সারিতে পি এল প্যাকিং ও পরিবহনের দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Read more