হ্যাচারিতে ভাইরাস এর আক্রমন (২.৯.২)

দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

395

হ্যাচারিতে ভাইরাসের আক্রমন বেশি হয় এবং বেশির ভাগ ক্ষেত্রে সকল পোনা মারা যায়। সংক্রমন রোধে সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী। গলদা চিংড়ির ভাইরাসজনিত রোগের লক্ষণ ও প্রতিকার নিম্নরূপ:

Baculovirus penaei (BP) ব্যাকুলো ভাইরাস এই ভাইরাসটি ব্যাপকভাবে দেখা যায়। এটি তাইওয়ানে প্রথম সনাক্ত করা হয়। এটি চিংড়িকে প্রথমে প্রোটোজুইয়্যা ধাপে এবং পরে মাইসিস ধাপে আক্রান্ত করে। বেশিরভাগ সময় ৯০% পোনা মারা যায়।

লক্ষণঃ

১) হেপাটোপ্যানক্রিয়াস এবং মিডগাট এপিথেলিয়াল কোষে একাধিক গোলাকার ছোট সাদা পাইপের মত দেখা যায়।

২) খাদ্য গ্রহণ কমিয়ে দেয়।

প্রতিকারঃ

১) এই রোগের কোনো নির্দিষ্ট বা সঠিক চিকিৎসা নেই। তবে আক্রান্ত পোনাকে কিমা করা ওয়েস্টার (oyester) এর মাংস খাওয়ানো হয়।

২) পর্যাপ্ত পরিমাণে বায়ু সঞ্চালক ব্যবহার করে তাদের পরিচর্যা করা হয়।

৩) হ্যাচারি ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে।

৪) সংক্রমন রোধ করতে ডিম এবং নগ্নিকে ৩ ঘন্টা যাবৎ পরিষ্কার লবণাক্ত পানিতে ধৌত করে তারপর ট্যাংকে স্থানান্তর করতে হবে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...