চিংড়ি চাষের জন্য পুরাতন পুকুর বা ঘেরে কখনও কখনও পাড় মেরামত করার প্রয়োজন দেখা দেয়। কারণ পুকুরের ভাঙা পাড় মেরামত না করলে নিম্নবর্ণিত সমস্যা দেখা দিতে পারে-
- বাইরে থেকে রাক্ষুসে প্রাণী ও অবাঞ্ছিত মাছ প্রবেশ করতে পারে
- বর্ষা বা অতিরিক্ত বৃষ্টির সময় মাছ ও চিংড়ি ভেসে যেতে পারে,
- বাইরের দুষিত পানি পুকুরে প্রবেশ করতে পারে ও
- ভেতরের খাদ্যযুক্ত উর্বর পানি বের হয়ে যেতে পারে।
চিত্র-২.৭: গলদা খামারের পাড় মেরামত
Content added By
Read more