আইনের বৈশিষ্ট্য

আইন, স্বাধীনতা ও স্বাম্য - পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি | NCTB BOOK

6.5k

আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য লক্ষ করা যায় । নিচে তা আলোচনা করা হলো ।
১. বিধিবদ্ধ নিয়মাবলি : আইন কতগুলো প্রথা, রীতি-নীতি এবং নিয়মকানুনের সমষ্টি ।
২. বাহ্যিক আচরণের সাথে যুক্ত : আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে । যেমন- আইনবিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয় । শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে ।

৩. রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি: সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয় । অন্য কথায়, আইনের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না ।

৪. ব্যক্তিস্বাধীনতার রক্ষক : আইন ব্যক্তিস্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে । এজন্য আইনকে ব্যক্তিস্বাধীনতার ভিত্তি বলা হয় ।

৫. সর্বজনীন : আইন সর্বজনীন। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধনী, দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য ।

৬. সুস্পষ্ট: আইন অবশ্যই সুস্পষ্ট হবে। অন্যথায় নিরাপরাধী ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে ।

৭. পরিবর্তনশীল: আইনকে দেশ, কাল ও সময় ভেদে পরিবর্তনশীল হতে হবে।

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও।

বিশিষ্ট রাজনীতিবিদ আলিফ মাহমুদ এক বক্তৃতায় এমন একটি বিষয় নিয়ে কথা বলছিলেন, যা ছাড়া সমাজে সমতা আনয়ন অসম্ভব। তিনি বলেন- রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমাদেরকে এর বৈশিষ্ট্য সম্পর্কে জানা খুবই জরুরি। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, দরিদ্র সবার জন্য এটি প্রযোজ্য।

বাহ্যিক আচরণ
মত প্রকাশ
স্বাভাবিক চলাফেরা
স্বাভাবিক জীবনযাত্রা
Promotion

Are you sure to start over?

Loading...