ঘের বা পুকুরে সার প্রয়োগ (জব ৪)

প্রথম পত্র (নবম শ্রেণি) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

472

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা পোশাক পরিধান করা
  • কাজের জন্য উপযুক্ত সার নির্বাচন ও সংগ্রহ করা 
  • কাজ শেষে ব্যবহৃত উপকরণসমূহ যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা
  • অব্যবহৃত উপকরণ উপযুক্ত স্থানে সংরক্ষণ করা 
  • কাজ শেষে সুরক্ষা পোশাক ও উপকরণসমূহ চেকলিষ্ট অনুযায়ী জমা দেওয়া

 

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

 

খ) প্রয়োজনীয় উপকরণ

 

(গ) কাজের ধারা

১. ঘের বা পুকুরের নিকট যাও। সেকি ডিস্কের সাহয্যে পুকুরের স্বচ্ছতা পরিমাপ কর। সেকি ডিস্ক এর স্বচ্ছতা ৩৫ সে.মি. এর বেশি হলেই সার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করো।

২. মাপন ফিতার সাহায্যে ঘের বা পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে জলায়তন নির্ণয় করো।

৩. আয়তন অনুযায়ী ইউরিয়া, টিএসপি ও কম্পোস্ট সারের পরিমাণ নির্ণয় করো। 

৪. টিএসপি এবং কম্পোস্ট সার একটি গামলা বা বালতিতে ৩-৪ গুণ পানির মধ্যে ১২-২৪ ঘন্টা ভিজিয়ে রাখো।

৫. অতঃপর প্রয়োগের সময় প্রয়োজনীয় মাত্রায় ইউরিয়া সার মিশিয়ে নাও।

৬. ভেজানো সার কাঠের হাতল দিয়ে ভালভাবে মিশিয়ে নাও।

৭. সূর্যালোকিত দিনে ১০-১১ টার মধ্যে মিশ্রিত সার সমস্ত পুকুরে ছিটিয়ে দাও।

সতর্কতা

  • সার ছিটানোর সময় অবশ্যই সেফটি সু, গগলস, গ্লাভস্ ও মাস্ক পরিধান করতে হবে
  • বৃষ্টির দিনে বা মেঘলা দিনে অবশ্যই সার ছিটানো থেকে বিরত থাক

আত্মপ্রতিফলন

চিংড়ি চাষের ঘের বা পুকুরে সার প্রয়োগের দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...