চাপ দেওয়া ও হাতে সেলাই করার সরঞ্জাম (পাঠ ৩)

ঘ বিভাগ- বস্ত্র ও পরিচ্ছদ - গার্হস্থ্যবিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

628

(ক) চাপ দেওয়ার সরঞ্জাম
পোশাকের বিভিন্ন অংশ ছাঁটার আগে ও সেলাই করার পর তাদের আকৃতি সঠিকভাবে প্রস্তুত করার জন্য ইস্ত্রি করা বা চাপ দেওয়ার প্রয়োজন হয়। পোশাকের বিভিন্ন অংশ যেমন- কলার, পকেট, বোতাম পট্টি, প্রভৃতি তৈরির পর ভালোভাবে ইস্ত্রি করে নিলে আকৃতি সুন্দর ও পরিপাটি হয়। এরপর অন্য অংশের সাথে সেলাই জুড়ে দিলে সম্পূর্ণ পোশাকটি দেখতে সুন্দর হয়। চাপ দেওয়ার জন্য সাধারণত সঠিক ওজনের ইস্ত্রি, সঠিক উচ্চতার টেবিল দরকার হয়।

(খ) হাতে সেলাই করার সরঞ্জাম
একটি পোশাক সেলাই করার সময় যদিও এর বেশির ভাগ অংশ মেশিনে সেলাই করতে হয়, তবুও বেশ কিছু অংশ পরিপাটিভাবে সমাপ্ত করার জন্য হাতে সেলাই করতে হয়। হাতে সেলাই করার জন্য ছোট বড় নানা সাইজের সুচ, নানা রঙের সুতা, ফ্রেম, ছোট কাঁচি ইত্যাদি প্রয়োজন হয়।

সেলাইয়ের সরঞ্জামগুলোকে খুব যত্নের সাথে একটি বাক্সে রাখলে ভালো হয়। এগুলো গোছানো থাকলে প্রয়োজনে সহজেই পাওয়া যায় এবং এগুলোর সাহায্যে হাতের কাজ খুব ভালোভাবে করা যায়।

কাজ- ৩ পোশাক তৈরির সময় কোন কোন সরঞ্জাম প্রয়োজন তার একটি তালিকা তৈরি করো।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...