দ্বৈত নাগরিকতা

নাগরিক ও নাগরিকতা - পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি | NCTB BOOK

1.1k

একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে। সাধারণত একজন ব্যক্তি একটিমাত্র রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়। তবে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন- বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্মনীতি ও জন্মস্থান উভয় নীতি অনুসরণ করে। কাজেই বাংলাদেশের পিতা-মাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান জন্মস্থান নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে । আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের নাগরিকতা অর্জন করবে। এক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হবে। তবে পূর্ণবয়স্ক হলে তাকে যেকোনো একটি রাষ্ট্রের অর্থাৎ বাংলাদেশ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে।

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ো এবংপ্রশ্নের উত্তর দাও

জনাব সবিতা পাল ডিভি লটারি পেয়ে আমেরিকা গমন করেন এবং সে দেশের নাগরিকত্ব লাভ করেন। বাংলাদেশে ফিরে তিনি বিবাহ করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম আদৃতা। আদৃতা এখন বাংলাদেশ ও আমেরিকার নাগরিক।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

জনাব সবিতা পাল ডিভি লটারি পেয়ে আমেরিকা গমন করেন এবং সে দেশের নাগরিকত্ব লাভ করেন। বাংলাদেশে ফিরে তিনি বিবাহ করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম আদৃতা। আদৃতা এখন বাংলাদেশ ও আমেরিকার নাগরিক।

Promotion

Are you sure to start over?

Loading...